ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ আজিজুল মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক ব্যবসায়ী আজিজুল মিয়া ময়মনসিংহ পাটগুদাম নিউ কলোনির ১৮ নং ওয়ার্ড কৃষ্টপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (৩ মার্চ) পৌর শহরের সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক কাওসারুল আলম রনির নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। অভিযানে তার থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে আসামির বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারি পরিচালক কাওসারুল আলম রনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান মাদক নির্মূল করণে অব্যাহত থাকবে।’


