সোমবার,২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদগাঁওয়ে ৩নং ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির নতুন আংশিক কমিটি ঘোষণা হুমায়ুন কবির কোম্পানি সভাপতি, এম. নুরুল হক সাধারণ সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈদগাঁও উপজেলা শাখার আওতাধীন ৩নং ইসলামাবাদ ইউনিয়ন বিএনপিকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে
১। হুমায়ুন কবির কোম্পানিকে সভাপতি
২। রশিদ আহমদ (সাবেক মেম্বার) কে সিনিয়র সহ-সভাপতি
৩। এম. নুরুল হক (সাবেক মেম্বার) কে সাধারণ সম্পাদক
৪। জামাল উদ্দীন জামালকে যুগ্ম সাধারণ সম্পাদক
৫। জুবায়েদ উল্লাহ জুয়েল (মেম্বার) কে, সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এ আংশিক কমিটির নেতৃত্বে ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি আরও সুসংগঠিত হবে এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি দলকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা