ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহানুর জামান-এর সঙ্গে উপজেলা পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট ২০২৬) উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহানুর জামান।
মতবিনিময় সভায় আলফাডাঙ্গা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা নিশ্চিতকরণ এবং এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে আলফাডাঙ্গায় স্বাগত জানান এবং উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ সিকদার, আইন বিষয়ক সম্পাদক নিয়ামত হোসেন পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউত, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাফিল মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান কদর, উপজেলা শ্রমিক দলের সভাপতি বিলায়েত হোসেন, সাধারণ সম্পাদক লিয়াকত বিশ্বাস, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আরব আলী এবং আলফাডাঙ্গা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন মোল্লা।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা শাখার আমীর মাওলানা কামাল আহমেদ, নায়েবে আমীর এসএম রিদওয়ান নবী রেদওয়ান, সাধারণ সম্পাদক এসএম হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, এনসিপি আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আলফাডাঙ্গার উন্নয়ন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।


