শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাবনার নতুন সিনেমা ‘ঢাকা ১২০৫’

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বড়পর্দায় নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। ভয়ংকর সুন্দরের পর একের পর এক নতুন চলচ্চিত্রে যুক্ত হচ্ছেন তিনি। সম্প্রতি আসিফ ইসলাম পরিচালিত

পাকিস্তানকে বলে কয়ে হারাল বাংলাদেশ

আগুনের গোলার কতটা কাছাকাছি ছিল বলটা, সেটি মোহাম্মদ রিজওয়ানই ভালো বলতে পারবেন। দর্শক শুধু দেখেছে অফ স্টাম্পের বেশ বাইরে পিচ করে বলটা ধাঁই করে ঢুকে

গ্যারেথ বেলদের সাবেক কোচ কি এবার হামজাদের কোচ হয়ে আসছেন বাংলাদেশে

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন? চারদিকের জল্পনাকল্পনা ছাপিয়ে ফুটবল পাড়ায় এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বাফুফে ভবনে তোড়জোড় চলছে নতুন কোচ নিয়োগের। কারণ, এবার এমন এক প্রক্রিয়ার মাধ্যমে কোচ নিয়োগ হতে যাচ্ছে, যা দেশের ফুটবল ইতিহাসে আগে দেখা যায়নি। বাফুফেকে দেখা যেত হঠাৎ করে অনভিজ্ঞ কাউকে কোচ বানিয়ে নিয়ে আসতে। সর্বশেষ কোচ হাভিয়ের কাবরেরার যেমন জাতীয় দল নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতাই ছিল না। অথচ তাঁকে জাতীয় দলের কোচ করে এনে চার বছর রাখা হলো। এমন অনভিজ্ঞ কোচ আনা অতীতেরই ধারাবাহিকতা। কিন্তু এবার বাফুফে অভিজ্ঞ ও পেশাদার কোচের প্রতি ঝুঁকেছে। বাফুফে সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, জাতীয় দলের কোচ হওয়ার জন্য এবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভাবনীয় সাড়া মিলেছে। মোট ২৩০টি আবেদন জমা পড়েছিল বাফুফের টেবিলে। বাংলাদেশের ফুটবলের প্রতি বিদেশি কোচদের এই প্রবল আগ্রহের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে হামজা চৌধুরীকে। গত বছর হামজা জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকে বিশ্ব ফুটবল অঙ্গনে বাংলাদেশকে নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, আবেদনকারীদের মধ্যে ১৭০ জনই ছিলেন উয়েফা প্রো-লাইসেন্সধারী কোচ। কয়েক ধাপের বাছাইপ্রক্রিয়া শেষে প্রাথমিক তালিকায় ১০০ জন এবং পরবর্তী সময়ে ২৩ জনকে রাখা হয়। সেখান থেকে বিচার-বিশ্লেষণ শেষে সাক্ষাৎকারের জন্য মনোনীত করা হয় মাত্র ১১ জনকে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গত পরশু সাংবাদিকদের জানিয়েছেন, রোববার অর্থাৎ আজ কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং ১৫ মের মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তিও সেরে ফেলবে ফেডারেশন। তবে আজই কোচের নাম জানা যাবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বাফুফে সূত্রের খবর, কোচ চূড়ান্ত করতে আরও দুই-এক দিন সময় লাগতে পারে। কোচ হওয়ার দৌড়ে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা বিশ্ব ফুটবলের পরিচিত নাম। তালিকার প্রথম দিকে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। গ্যারেথ বেলদের মতো তারকাদের সামলানো কোলম্যান ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন এবং কোচ হিসেবে রিয়াল সোসিয়েদাদ, সান্ডারল্যান্ড ও ফুলহামের মতো ক্লাবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। গতকালই অনলাইনে তাঁর সাক্ষাৎপর্ব হওয়ার কথা ছিল। ৫৫ বছর বয়সী কোলম্যানের পাশাপাশি সমানভাবে আলোচনায় আছেন হাঙ্গেরির সাবেক জার্মান কোচ বার্নড স্টর্ক। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ১৪৬টিসহ বুন্দেসলিগায় ১৭০টি ম্যাচ খেলা সাবেক এই ডিফেন্ডার হাঙ্গেরি ও কাজাখস্তানের কোচ হিসেবেও কাজ করেছেন। ৬৩ বছর বয়সী স্টর্ক বরুসিয়া ডর্টমুন্ডের সহকারী কোচ ছিলেন। বাফুফের সংশ্লিষ্ট এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এই দুজনের মধ্যে একজনের সম্ভাবনাই বেশি। তবে এই নাম দুটি ছাপিয়ে বড় চমক হিসেবে এসেছিল রোজেরিও মিকেলের নাম। ২০১৬ রিও অলিম্পিকে নেইমারদের সোনা জেতানো এই ব্রাজিলিয়ানকে নিয়ে শুরু থেকেই উৎসাহ ছিল অনেক। নেইমারের বাংলাদেশি বন্ধু রবিন মিয়ার মাধ্যমে মিকেল বাংলাদেশের কোচ হতে আগ্রহ দেখিয়েছিলেন বলে জানা গেছে। যদিও বাফুফের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় মিকেল নিজেই কোচের দৌড় থেকে সরে গেছেন বলে খবর। এদিকে ও’গ্লোবোসহ ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মিকেল ব্রাজিলের দ্বিতীয় বিভাগের লন্ড্রিনা এসপোর্ত ক্লাবের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ৮ মে। এই ক্লাবের হয়ে একসময় খেলেছেনও সাবেক এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। বাফুফে সূত্রে জানা গেছে, মিকেল তাঁদের সংক্ষিপ্ত তালিকায় ভালোভাবেই ছিলেন এবং বেতন চেয়েছিলেন ৩০ হাজার ডলার। আগে যেখানে মাসে ৮-১০ হাজার ডলার বেতনে কোচ নিয়োগ দেওয়া হতো, এবার সেখানে কোচের জন্য মাসে ১৫-২০ হাজার ডলার বাজেট রাখছে বাফুফে। এমনকি হাই প্রোফাইল কোচ নিশ্চিত করতে বাড়তি অর্থের জন্য বাফুফে কর্তারা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে পরশু দেখা করেছেন। আমিনুল ইতিবাচক আশ্বাসও দিয়েছেন। ফলে এবার বাফুফে ২৫-৩০ হাজার ডলার মাসিক পারিশ্রমিকের কোচ নিয়োগ দেওয়ার কথাও ভাবতে পারে। কিন্তু ক্রিস কোলম্যান-স্টর্কদের সঙ্গে শেষ পর্যন্ত ‘ব্যাটে-বলে’ মিলবে তো বাফুফের? মিলে গেলে তাঁরা নিজস্ব কোচিং

পাকিস্তানের সঙ্গে সিরিজ নয়, টুর্নামেন্টে আপত্তি নেই—পুরোনো নীতিতেই ভারত

পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রীড়া সম্পর্ক বন্ধই রাখছে ভারত। আজ দেশটির সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আগের মতোই থাকবে। তবে বহুজাতিক টুর্নামেন্টে পাকিস্তানি দল বা খেলোয়াড়দের অংশ নিতে বাধা দেওয়া হবে না। এ বিষয়ে ভারতের ক্রীড়া মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘দ্বিপক্ষীয় ক্রীড়া ইভেন্টের ক্ষেত্রে ভারতের কোনো দল পাকিস্তানে যাবে না, তেমনি কোনো পাকিস্তানি দলকেও ভারতে খেলার অনুমতি দেওয়া হবে না।’ বহুজাতিক আসরের ক্ষেত্রে ভারতের অবস্থান ভিন্ন হওয়ার কারণ উল্লেখ করে ক্রীড়া মন্ত্রণালয় লিখেছে, ‘আন্তর্জাতিক ও বহুজাতিক ইভেন্টের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর নিয়ম এবং আমাদের খেলোয়াড়দের স্বার্থকে প্রাধান্য দেব। সে অনুযায়ী বিদেশে বা দেশে আয়োজিত এমন আসরে ভারত অংশ নেবে, যেখানে পাকিস্তানও থাকছে। একইভাবে ভারতে আয়োজিত বিশ্বমানের টুর্নামেন্টে পাকিস্তানি দল বা খেলোয়াড়েরা অংশ নিতে পারবে।’ মূলত ২০২৫ সালের আগস্টে পাকিস্তান–বিষয়ক এই ক্রীড়ানীতি প্রথম ঘোষণা করা হয়। সে বছরের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬

পিএসএলের ফাইনালে খেলবেন নাহিদ

পেশোয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে খেলার অনুমতি পেয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার নাহিদ রানা। পেশাওয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত

ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর

দীর্ঘদিনের তীব্র গরমের পর অবশেষে ঢাকাবাসীর জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে তাপমাত্রা এবং গরম আগের তুলনায় কিছুটা কমতে পারে। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়ায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি বা অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।  আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৭ মিনিটে। অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলেও জানানো হয়েছে।

বোলিং শেষ করতে দেরি, মিরাজদের জরিমানা

ম্যাচের প্রথম বল হয়েছে বেলা এগারোটায়, ৫০ ওভারের ইনিংস শেষ হওয়ার কথা আড়াইটায়। কিন্তু বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করা কিউইদের ইনিংস আড়াইটার মধ্যে শেষ হয়নি। নির্দিষ্ট সময়ের পৌনে এক ঘণ্টা পর সোয়া ৩টায় শেষ হয়েছে নিউজিল্যান্ডের ইনিংস। তাও ৪৮.৪ ওভারে অলআউট না হলে সময় বেশি লাগত আরও। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে এমন বিলম্বে বাংলাদেশ দলকে জরিমানা করেছে আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম করায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আজ আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা জানানো হয়। গরমের মধ্যে চলা বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের দুই ম্যাচেই প্রথম ইনিংস শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি লেগেছে। গরমের কারণে একাধিক পানি পানের বিরতি, খেলোয়াড়দের ছোটখাটো চোটের কারণে অস্বস্তি আর পেসারদের দিয়ে বেশি বোলিংয়ের কারণে বিলম্বটা বেশি হয়েছে। আইসিসি জানিয়েছে, সময়ের সব ছাড় বিবেচনায় নেওয়ার পরও দেখা যায়, মিরাজরা নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার পিছিয়ে ছিলেন। মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নীতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল বাংলাদেশ দলের বিরুদ্ধে মন্থর ওভার রেটের অভিযোগ আনেন। ম্যাচ শেষে অধিনায়ক মিরাজ অপরাধ স্বীকার করে শাস্তির প্রস্তাব মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী বাংলাদেশের খেলোয়াড়দের মোট ১০ শতাংশ জরিমানার আদেশ দেন।  

ভারতের নাগরিকত্ব ও খেলার প্রস্তাবের জবাবে যা বললেন রশিদ খান

আফগানিস্তানের ক্রিকেটে রূপকথার নায়ক তিনি। যুদ্ধবিধ্বস্ত এক দেশ থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেটের অন্যতম মহাতারকায় পরিণত হয়েছেন রশিদ খান। বর্তমানে আইপিএলের ব্যস্ত সূচির মাঝেও এই আফগান লেগস্পিনার খবরের শিরোনামে এসেছেন তার এক বিস্ফোরক দাবিতে। সম্প্রতি নিজের আত্মজীবনীতে তিনি জানিয়েছেন, তাকে ভারতের নাগরিকত্ব নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। রশিদ খান তার সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘রশিদ খান: ফ্রম স্ট্রিটস টু স্টারডম’-এ অনেক অজানা তথ্য ফাঁস করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, একজন শীর্ষস্থানীয় ভারতীয় কর্মকর্তা তাকে সরাসরি নাগরিকত্বের প্রস্তাব দিয়েছিলেন। রশিদের ভাষ্যমতে, ওই কর্মকর্তা আফগানিস্তানের অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করে তাকে ভারতে স্থায়ীভাবে থেকে যাওয়ার এবং ভারতের হয়ে ক্রিকেট খেলার প্রস্তাব দেন। রশিদ লিখেছেন, ‘আমি গিয়ে সেই ব্যক্তির (শীর্ষ কর্মকর্তা) সঙ্গে দেখা করি। আমাকে তিনি বলেন আফগানিস্তানের অবস্থা খুব খারাপ, আপনি ভারতে এসে থাকা শুরু করুন। আমরা আপনাকে ভারতীয় কাগজপত্র দেব। আপনি এখানে থাকুন এবং ক্রিকেট খেলুন।’ হঠাৎ এমন প্রস্তাবে কিছুটা হতবাক হলেও নিজের সিদ্ধান্তে বিন্দুমাত্র দ্বিধা করেননি এই তারকা স্পিনার। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া থেকেও একই ধরনের প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি করেন ২৭ বছর বয়সী রশিদ। তবে সবক্ষেত্রেই তার উত্তর ছিল স্পষ্ট—দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে তিনি মাঠে নামবেন না। রশিদ বলেন, ‘আমি হেসে তাকে ধন্যবাদ জানিয়ে বলেছিলাম, আমি আমার দেশ আফগানিস্তানের হয়ে খেলতেই বেশি পছন্দ করি।’ বর্তমানে আইপিএল ২০২৬-এ গুজরাট টাইটান্সের হয়ে মাঠ মাতাচ্ছেন রশিদ খান। এই মৌসুমে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৬টি উইকেট শিকার করেছেন তিনি। কেবল বল হাতেই নয়, তরুণ অধিনায়ক শুভমান গিলকে মাঠের রণকৌশল সাজাতেও অভিজ্ঞ এই ক্রিকেটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গুজরাট টাইটান্সের প্রথম আইপিএল ট্রফি জয়ের ক্ষেত্রেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। আফগানিস্তান ক্রিকেটের ধ্রুবতারা হিসেবে রশিদ খানের এই সিদ্ধান্ত আবারও প্রমাণ করল যে, শত প্রতিকূলতা আর কোটি টাকার হাতছানির চেয়েও তার কাছে দেশের সম্মান অনেক বড়।  

আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবেন না রুবেল, কবে খেলেছিলেন শেষবার

বাংলাদেশ ক্রিকেটে বিস্মৃত এক নামই হয়ে গিয়েছিলেন রুবেল হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট তো দূর, ঘরোয়া ক্রিকেটেও তাঁকে এখন খুব একটা দেখা যায় না। সাম্প্রতিক সময়ে মাঝেমধ্যে সতীর্থদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েই আলোচনায় এসেছেন এই পেসার। এর মধ্যেই আজ রুবেলের এক ফেসবুক স্ট্যাটাসে হয়তো একটু ধাক্কাই খেয়েছেন অনেকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। রুবেল যে এত দিনও কাগজে–কলমে ক্রিকেটার ছিলেন, সেটাই হয়তো মনে নেই অনেকের। ২০২১ সালের এপ্রিলে সর্বশেষ নিউজিল্যান্ড সফরের দলে জায়গা হয়েছিল তাঁর। এরপর আর রুবেলকে দেখা যায়নি জাতীয় দলের জার্সি গায়ে। আজ এক ফেসবুক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দিয়ে রুবেল লিখেছেন, ‘জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস।’ ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও রুবেলকে খুব একটা দেখা যায় না এখানেও। ২০২০ সালের পর আর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি। খেলেননি ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরেও। এর আগের বছর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ছয় ম্যাচ খেলে পেয়েছিলেন ৮ উইকেট। সর্বশেষ বিপিএলের নিলামে রুবেলকে নেয়নি কোনো দল। তবে স্বীকৃত ক্রিকেটে সর্বশেষ ম্যাচ তিনি খেলেছেন তার আগের ২০২৫ সালের বিপিএলে। খুলনা টাইগার্সের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে ওই ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রুবেলের। ‘পেসার হান্ট’ প্রতিযোগিতা থেকে উঠে আসা এই পেসার শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচেই ৪ উইকেট পান। স্লিঙ্গিং অ্যাকশন আর জোরে বোলিংয়ের জন্য পরিচিতিও পেতে যান দ্রুত। বাংলাদেশের হয়ে তিন সংস্করণে খেললেও ওয়ানডেতেই বেশি সফল রুবেল। ২০১০ সালে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করা সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন। তিন বছর পর মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন হ্যাটট্রিকও। ওই ম্যাচে তাঁর ২৬ রান দিয়ে নেওয়া ৬ উইকেট এখনো আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে যৌথভাবে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড। রুবেলের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচ সম্ভবত ২০১৫ সালে ইংল্যান্ডকে হারানোর ম্যাচটিই। ম্যাচের ৪৯তম ওভারে তিন বলের ব্যবধানে স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনকে আউট করে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্মরণীয় জয়টি নিশ্চিত করেন রুবেল। বাংলাদেশের হয়ে ১০৪ ওয়ানডে খেলে ওভারপ্রতি ৫.৬৭ গড়ে রান দিয়ে ১২৯ উইকেট নিয়েছেন রুবেল। ২৭ টেস্টে তাঁর উইকেট ৩৬টি। আর টি–টুয়েন্টিতে ওভারপ্রতি ৯.৪৫ গড়ে রান দিয়ে ২৮ ম্যাচে রুবেল নিয়েছেন ২৮ উইকেট।

বিশ্বকাপ খেলতে রীতিমতো যুদ্ধ করেছি: আমিনুল

বাংলাদেশ ক্রিকেটে এই সিদ্ধান্তটা নিয়ে সব সময়ই চর্চা হবে—নিরাপত্তার শঙ্কার কারণে বাংলাদেশ এ বছর টি–টুয়েন্টি বিশ্বকাপটাই যে খেলেনি। সিদ্ধান্তটা হয়েছিল আমিনুল ইসলাম বিসিবি সভাপতি থাকার সময়। তবে বিশ্বকাপ না খেলায় এই দায় নিতে রাজি নন আমিনুল। আজ দুপুরে দৈনিক জনতার খবরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এখন যদি বাংলাদেশে একটা ভূমিকম্প হয়ে যায়, সেটা কি তারেক রহমানের ব্যর্থতা হবে? টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেলা ছিল সরকারের সিদ্ধান্ত, তা–ও নিরাপত্তার কারণে।’ আমিনুল জাতীয় দলের সাবেক ক্রিকেটার ছিলেন, অধিনায়কও। এই পরিচয়ের কারণেই বিশ্বকাপ খেলতে না পারার দুঃখটা তাঁর বেশি হওয়ার কথা। গত মঙ্গলবার এনএসসি বোর্ড ভেঙে দেওয়ার পর এখন আর তিনি সভাপতির দায়িত্বে নেই। আমিনুল বলছেন, বিশ্বকাপ খেলতে রীতিমতো যুদ্ধ করেছেন। তিনি বলেন, ‘শুধু লড়াই–ই করিনি, রীতিমতো যুদ্ধ করেছি। কিন্তু এটা তো আমি মানুষকে দেখিয়ে করব না। আসিফ নজরুল (তৎকালীন ক্রীড়া উপদেষ্টা) সাহেবদের সঙ্গে যেদিন বৈঠক হয়, ক্রিকেট বোর্ডের ঢাকায় থাকা ১৪–১৫ জন পরিচালক কিন্তু সিদ্ধান্ত দিয়ে এসেছিলেন। আমাদের যুদ্ধ কিন্তু সহজ ছিল—কেন মোস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া হবে না, এটা ছিল নিরাপত্তা শঙ্কার কারণ।’ ‘মোস্তাফিজকে দলে নেওয়া যাবে না, বাংলাদেশের সমর্থকেরা জার্সি পরে ঘুরতে পারবে না, এগুলোর নিরাপত্তা না দিলে হলো? আমাদের বাগ্‌বিতণ্ডা যা–ই বলেন, তা ভারতের সঙ্গে ছিল না, আমাদের অনুরোধ ছিল আইসিসির কাছে। সাধারণ একটা অনুরোধ ছিল ভারত থেকে সরিয়ে যেন শ্রীলঙ্কায় ম্যাচগুলো দেয়’- যোগ করেন আমিনুল। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে তখন গ্রুপ বদলের প্রস্তাবও ছিল বিসিবির কাছ থেকে। ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সব ম্যাচ ছিল কলম্বো ও ক্যান্ডিতে। তাদের বাংলাদেশের থাকা ‘সি’ গ্রুপে সরিয়ে আনলেই সংকট কেটে যেত। বিসিবির এমন প্রস্তাবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড রাজিও ছিল বলে দাবি আমিনুলের, ‘মজার ব্যাপার হলো আইসিসিকে যখন লিখলাম, তখন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড কিন্তু ই–মেইল দিয়েছিল যে আমরা তোমাদের সমর্থন দিতে তৈরি। গ্রুপ বদলাতে সমস্যা নেই। তারা আমাদের শুধু কথা দেয়নি, লিখিত দিয়েছে।’ ক্রিকেটারদের কারও কারও অভিযোগ, বিশ্বকাপ না খেলার এই পুরো প্রক্রিয়াই তাদের জানানো হয়নি। তবে এই দাবিও অস্বীকার করেছেন আমিনুল। তিনি বলেন, ‘ক্রিকেটারদের জানানো হয়েছে। যারা বলছে, তারা তাদের নিজেকে নিজে প্রশ্ন করুক, তারা সব জানে। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে কেউ বলেনি যে খেলতে যাবে। শুধু আফসোস করছিল। একটা লোকও বলেনি যেতে চাই।’ এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা বোর্ডটা স্বাধীনভাবে চালাতাম। ক্রিকেটারদের সব দায়িত্ব ক্রিকেট অপারেশনসের কাছে ছিল। যত দূর জানি, তারা ক্রিকেটারদের জানানোর কাজটা করেছে। এখন এসব কথা বললে তো হবে না। তারা তো উপদেষ্টার সামনে জোর গলায় বলেনি যেতে চাই, আপনারা ব্যবস্থা করেন। ক্রিকেটার, দেশের সাংবাদিক ও যারা খেলা দেখতে যাবে, সবার নিরাপত্তার কথা ভেবেই সিদ্ধান্ত হয়েছিল। তবে আমরা কখনো বলিনি বিশ্বকাপ খেলব না। বলেছি খেলব, তবে ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে হবে।’