ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা-এ মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানা-এর অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি মোঃ আলমগীর কবির, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, যানবাহন শৃঙ্খলা এবং জননিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।