বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আয়নাপুর বাজারে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়নের সর্বস্তরের জনগণ ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় আয়নাপুর পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী বলেন, কাংশা ইউনিয়ন শিক্ষা, কৃষি, অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ। দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্যক্রম পরিচালনার জন্য আধুনিক ও উপযোগী ভবনের প্রয়োজনীয়তা অনুভূত হলেও বিষয়টি এখনো বাস্তবায়িত হয়নি।

বক্তারা দাবি করেন, জনগণের সুবিধা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আয়নাপুর বাজারে পুরাতন ভবনের স্থলে দ্রুত নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা জরুরি। এতে ইউনিয়নবাসী সহজে সরকারি ও নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা আরও বলেন, আয়নাপুর বাজার ইউনিয়নের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এখানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হলে সাধারণ মানুষের যাতায়াত ও সেবা গ্রহণ সহজ হবে। পাশাপাশি এটি এলাকার সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে আয়নাপুর বাজারে নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানান ইউনিয়নবাসী।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং