বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়, উপজেলা ভূমি অফিসের আয়োজনে, বর্ণাঢ্য র‍্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ভূমি মেলা-২০২৬,
ভূমি মন্ত্রণালয়-এর উদ্যোগে ভূমিসেবা বিষয়ক জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে, এই মেলার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ মেলা আগামী ২১ মে পর্যন্ত, উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে চলবে।
উদ্বোধনী অনুষ্ঠান
মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমি,
উক্ত ভূমি মেলার সার্বিক ব্যবস্থাপনায়, আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানূর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন,আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উপজেলা কৃষি অফিসার তুষার সাহা,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবেন বাইন,
সহকারী সেটেলমেন্ট অফিসার বসিরউদ্দীন,
সহকারী সেটেলমেন্ট অফিসার রেজাউল করিম,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর জামাল খসরু,
পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির,
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত তহসিলদার বৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উক্ত ভূমি মেলার উদ্বোধন শেষে, উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে মেলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং সাধারণ নাগরিকদের জন্য নামজারি (মিউটেশন) সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়।
নাগরিকদের জন্য সেবা
মেলা কর্তৃপক্ষ জানায়, তিন দিনব্যাপী এই মেলায় আগত নাগরিকরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ডিজিটাল ভূমি সেবার তথ্য, পরামর্শ ও সরাসরি বিভিন্ন ভূমিসেবা গ্রহণের সুযোগ পাবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন