বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এনসিপি ফরিদপুর জেলা আহ্বায়ক পদে পুনর্বহাল হাবিবুর রহমান অপু ঠাকুর, শুভেচ্ছা তামিম আহমেদের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক পদে পুনরায় বহাল করা হয়েছে হাবিবুর রহমান অপু ঠাকুরকে।
এর আগে গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা একটি নোটিশের মাধ্যমে তাকে দলের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে আজ ৪ মে সেই অব্যাহতি নোটিশ প্রত্যাহার করে তাকে পুনরায় ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক পদে দায়িত্ব প্রদান করা হয়।
পুনর্বহালের খবরে সন্তোষ প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি আলফাডাঙ্গা উপজেলা কমিটির সাবেক সভাপতি তামিম আহমেদ। তিনি আশা প্রকাশ করেন, হাবিবুর রহমান অপু ঠাকুরের নেতৃত্বে ফরিদপুর জেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রায়পুরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের উপকূলীয় বিভিন্ন এলাকায় দীর্ঘদিন