বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাগুরায় ইসলামী যুব আন্দোলনের ‘সদস্য প্রশিক্ষণ কর্মশালা’ সম্পন্ন

 ‘আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে’—এই মূলমন্ত্রকে ধারণ করে মাগুরায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মাগুরা শহরের নিজন্দুয়ালী শেখপাড়াস্থ আইজেএবি জেলা কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবীব।
​প্রধান বক্তার বক্তব্যে মুফতি রহমাতুল্লাহ বিন হাবীব বলেন, সমাজ সংস্কার ও ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যুবকদের চারিত্রিক ও আদর্শিক উন্নয়ন অপরিহার্য। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুব সমাজকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আহমদ আবদুল জলিল।কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাগুরা পৌর শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন। এছাড়াও মাগুরা জেলা, বিভিন্ন উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
​তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কর্মশালায় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন