সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কর্তব্যরত স্টেশন মাস্টারের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় মোঃ সুমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল (২১ জুন) রোজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। আটক সুমন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রওশন মিয়ার ছেলে। পুলিশ জানাই নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।
এ সময় লোকোমোটিভের (ইঞ্জিন) সামনে মাছের পোনা নিয়ে আসা এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ওঠে। সুমন নামে ওই যুবক এ নিয়ে কর্তব্যরত স্টেশন মাস্টার শফিকুর রহমানের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি স্টেশন মাস্টারের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় স্টেশন মাস্টারকে লাঞ্ছিত ও অফিসের টেলিফোন সিগনালিন যন্ত্রপাতি সামগ্রী ও মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করা হয়। তৎক্ষণিক সময়ে নিরাপত্তার স্বার্থে কিছু সময় বন্ধ রাখা হয় উপকূল এক্সপ্রেস। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে প্রায় এক ঘন্টা পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন