বারহাট্টায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

” রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”এই  প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। রোববার  (১৬ আগস্ট ) সকাল ১০টার দিকে মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাট্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এরপর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল জহাসানের সঞ্চালনায়  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্কাস আলী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সোনিয়া সোহেলি, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল,সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাবুর রহমান হানিফ,উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম,বারহাট্টা উপজেলা প্রকৌশলী কাজী আব্দুল বাতেন সহ প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে অন্যতম স্থান অধিকার করে আছে। সরকারের সার্বিক সহযোগিতায় মৎস্য চাষে বিপ্লব ঘটেছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে আমাদের উৎপাদিত মাছ।বর্তমান সরকার দেশের সকল জলাভূমি উন্মুক্ত করে দিয়ে দেশি মাছের বিস্তার করতে চাচ্ছে।তাই ক্ষতিকর চায়না দুয়ারি জাল একেবারে ধ্বংস করে এবং এর ক্ষতিকর দিকগুলোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে সবাইকে দেশি মাছ রক্ষায় এসিয়ে আশা উচিত।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনয়কাঠি সেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনয়কাঠি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের