নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরীয়া মোহাম্মদ নিয়াজী, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান আফরিন, নগরকান্দা সার্কেলের কর্মকর্তা মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসূল সামদানী আজাদ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহীল আবরার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা দেশের মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জাতীয় মৎস্য পক্ষের মূল উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

হাসপাতালে নিতে এগিয়ে এসেছিলেন শাকিল, আজ হত্যা মামলায় গ্রেপ্তার—নিরপেক্ষ তদন্ত ও নিঃশর্ত মুক্তির দাবি

শাহজাহান পাটোয়ারী (সাজু)-এর মৃত্যুর ঘটনায় শাকিল গাজীকে জড়ানোর অভিযোগ; তীব্র