জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর নির্ধারিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে শিশু আবৃত্তি শিল্পী তাসনিম মাহমুদ রুপন্তি। পৌরসভা পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আজ (২১ মে) উপজেলা পর্যায় থেকেও সে এই গৌরব বয়ে আনে।তাসনিম মাহমুদ রুপন্তি মাগুরার ঐতিহ্যবাহী ও প্রথম আবৃত্তি সংগঠন ‘কণ্ঠবীথি মাগুরা’-এর একজন নিয়মিত সদস্য। সে বর্তমানে মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। উপজেলা পর্যায়ে প্রথম হওয়ায় এখন সে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মাগুরা সদর উপজেলার প্রতিনিধিত্ব করবে।রুপন্তির এই কৃতিত্বে তার পরিবার, বিদ্যালয় এবং কণ্ঠবীথি আবৃত্তি সংগঠনের শিক্ষক ও সহপাঠীদের মাঝে বইছে আনন্দের বন্যা। তার চমৎকার কণ্ঠশৈলী ও আবৃত্তি পরিবেশনা উপস্থিত বিচারক ও শ্রোতাদের মুগ্ধ করে।তার পরিবার ও শিক্ষকেরা জানিয়েছেন, রুপন্তি অত্যন্ত মেধাবী এবং আবৃত্তির প্রতি তার রয়েছে দারুণ ভালোবাসা। জেলা পর্যায়ের প্রতিযোগিতাতেও যেন সে তার এই সাফল্যের ধারা বজায় রেখে মাগুরার নাম উজ্জ্বল করতে পারে, সেজন্য তারা সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।


