কিশোরগঞ্জ জেলা জজ আদালতের নতুন পিপি অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান-এর যোগদান

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে যোগদান করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং  জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মিজানুর রহমান। আজ ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ আদালতে পিপি হিসেবে তাঁর কার্যভার গ্রহণ করেন।

এর আগে, গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি/পিপি শাখা) থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই পদে মনোনীত ও নিয়োগ প্রদান করা হয়।

আজ আদালতে যোগদানের সময় জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ আইনজীবীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন