নোয়াখালীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীতে বন বিভাগের আয়োজনে সাত দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোস্তফা আল হোসাইন সহকারী বন সংরক্ষক নোয়াখালী।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার নোয়াখালী (সদর সার্কেল) লিয়াকত আকবর, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়রা ইসলাম, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ বাবু, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে ব্যাপকভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।
তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। মেলাটি জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন