শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড ১৬ টি কক্ষ এবং ৪ টি দোকান ঘর পুড়ে ভস্মীভূত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ চন্দ্রা জোড়া পাম্পে সখিনাড় মোড় এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 মঙ্গলবার (২জুন) দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে আরফান বাবুর্চির বাড়িতে  এক ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ টি কক্ষ   ও  ৪টি দোকান ঘরের মূল্যবান আসবাবপত্র  ও ঘরে থাকা খাদ্য সামগ্রী  পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আনুমানিক ১১ টার দিকে ঘরের একটি পক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে সেই আগুনের লেলিহান শিখা দ্রুত অন্যান্য কক্ষে  ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১৬ টি কক্ষ ও চারটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়  আগুন নিয়ন্ত্রণের চেষ্টার ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের  মাধ্যমে প্রাণপণ চেষ্টা চালিয়ে এক ঘন্টার  মধ্যে  আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার মোফাজ্জল হোসেন জানান আমরা তিনটি ইউনিট কাজ করে প্রায় বারোটা চল্লিশে মিনিটে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লক্ষ অধিক টাকা হবে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বারবার বিতর্ক ও ষড়যন্ত্রের মুখে পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম: কর্মদক্ষতার মূল্য দিচ্ছেন নাকি রাজনৈতিক প্রতিহিংসার শিকার

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক পরিদর্শক তৈমুর ইসলামকে ঘিরে