শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় দুঃস্থদের মাঝে ৯০ লক্ষ টাকার চেক বিতরণ

গাজীপুরের কালিয়াকৈরে জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ৫৪ জনকে ৯০ লক্ষ টাকার চেক  বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলা পরিষদের দরিদ্র  তহবিল থেকে  গাজীপুর জেলা পরিষদের প্রশাসক  ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন ।
কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বয়স্ক  অসহায়, হতদরিদ্র ও অসুস্থ ব্যক্তিদের  চিকিৎসা বাবদ ৩৭ জন পুরুষ ও ১৭ জন মহিলা সহ  ৫৪ জনকে  ৯০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। এসব  আর্থিক অনুদানের মধ্যে রয়েছে সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং সর্বনিম্ন ১০ হাজার টাকা। অনুষ্ঠানে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী শিকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বারবার বিতর্ক ও ষড়যন্ত্রের মুখে পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম: কর্মদক্ষতার মূল্য দিচ্ছেন নাকি রাজনৈতিক প্রতিহিংসার শিকার

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক পরিদর্শক তৈমুর ইসলামকে ঘিরে