শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টের আসামি- দীপু গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত কাল রাতে  সি-আর মামলা নং–১১৫/২৫ (ভূরু)-এর পলাতক আসামি মোঃ মোহিবুল্লাহ দীপু (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাসিন্দা এবং মোঃ হাসান আলী মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে আদালত থেকে নিয়মিত গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছিল। প্রায় প্রতি মাসেই ওয়ারেন্ট আসায় তাকে গ্রেপ্তারে পুলিশকে ব্যাপক হিমশিম খেতে হচ্ছিল। ওয়ারেন্টের খবর পেলেই তিনি আত্মগোপনে চলে যেতেন বলে জানা যায়।
ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং