নীলফামারীতে সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে Rapid Response BD নীলফামারী জেলা শাখার ১৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে সাকিল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে রায়হান-কে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটি জেলার বিভিন্ন সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করবে। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সহায়তা প্রদান এবং তরুণদের মানবিক ও সামাজিক কাজে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
নবগঠিত কমিটির সভাপতি সাকিল ইসলাম বলেন, “Rapid Response BD নীলফামারী জেলা শাখাকে একটি কার্যকর ও মানবিক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। মানুষের প্রয়োজনে দ্রুত সাড়া দেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক রায়হান বলেন, “জেলার তরুণদের সঙ্গে নিয়ে সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের অঙ্গীকার।”
নতুন কমিটির সদস্যরা আগামী দিনে নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে কাজ করবেন বলে জানানো হয়েছে।


