শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরামপুর মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন, দিনাজপুর জেলার উদ্যোগে আয়োজিত ব্যাচভিত্তিক দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার  (২০ জুন ২০২৬) অনুষ্ঠিত প্রশিক্ষণের দ্বিতীয় ও শেষ দিনের কার্যক্রমে হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ধর্মীয় ও নৈতিক শিক্ষা, আধুনিক পাঠদান কৌশল, শিক্ষার্থীদের চারিত্রিক উন্নয়ন, কোরআন শিক্ষার কার্যকর পদ্ধতি এবং সামাজিক মূল্যবোধ জাগ্রতকরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ তানজিনা খাতুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকরা হচ্ছেন সমাজ গঠনের কারিগর। তাদের দক্ষতা ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। ইসলামিক ফাউন্ডেশনের এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আখতারুল ইসলাম। তিনি প্রশিক্ষণের সার্বিক কার্যক্রম তুলে ধরে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন দেশের ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে মানবিক ও নৈতিক চেতনা জাগ্রত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
দুই দিনব্যাপী এই মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বারবার বিতর্ক ও ষড়যন্ত্রের মুখে পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম: কর্মদক্ষতার মূল্য দিচ্ছেন নাকি রাজনৈতিক প্রতিহিংসার শিকার

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক পরিদর্শক তৈমুর ইসলামকে ঘিরে