জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

লাল দুর্গে জোকোভিচের ‘সেঞ্চুরি’

ক্লেকোর্ট কখনোই নোভাক জোকোভি-চের মূল শক্তির জায়গা নয়। চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে তিনি সবচেয়ে কম শিরোপা জিতেছেন ফরাসি ওপেনেই। সেখানেই এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন তিনি। ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে স্পর্শ করলেন এই গ্র্যান্ড স্ল্যামে ১০০ জয়।

প্রথমবার চতুর্থ রাউন্ডে ওঠা ব্রিটিশ খেলোয়াড় ক্যামেরন নরিকে সোমবার ৬-২, ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে পা রাখেন জোকোভিচ। ফরাসি ওপেনে তার শততম জয় এটি।

জোকোভিচের চেয়ে বেশি জয় আছে এখানে কেবল একজনেরই। নামটি অনুমান করে নিতেও কারও সমস্যা হওয়ার কথা নয়। লাল দুর্গের অবিসংবাদিত সম্রাট ১৪ বারের শিরোপাজয়ী রাফায়েল নাদালের জয় এখানে ১১২টি।

গত বছর এখানেই অলিম্পিকের সোনা জিতে ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন জোকোভিচ। রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী তারকা গত বছর কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। ২৫তম ট্রফির লড়াইয়ে থাকা ৩৮ বছর বয়সী তারকা সন্তুষ্ট নন জয়ের সেঞ্চুরি করেই। ফরাসি ওপেনের তিন ট্রফির সঙ্গে আরেকটি যোগ করতে তিনি মরিয়া।

“এই সংখ্যা অবশ্যই খুবই ভালো ও দারুণ। তবে ১০১তম জয়টি হতে পারে আরও ভালো!”

“আমার জন্য এই টুর্নামেন্টে পথচলা শেষ নয় এখনই। খুব ভালো অনুভব করছি এবং মনে হচ্ছে, এখানে আরও ইতিহাস গড়তে পারি। আশা করি, দিন দুয়েকের মধ্যে আরেকটি জয় এখানে পাব।”

সেই ম্যাচে কোয়ার্টার-ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ আলেক্সান্দার স্ফেরেফ। জার্মান এই তারকা গত আট বছরে সপ্তমবার ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠলেন। কিন্তু প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা তার এখনও অধরা।

স্ফেরেফকে যদি হারাতেও পারেন জোকোভিচ, তার সামনে বড় বাধা হতে পারেন ইয়ানিক সিনার। গত ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ন ওপেনে চ্যাম্পিয়ন হওয়া এই ইতালিয়ান এখনও পর্যন্ত ফরাসি ওপেনের সেমি-ফাইনালে উঠতে পারেননি। তবে ক্লে-কোর্টে এবার দুর্দান্ত ফর্মে আছেন বিশ্বের এক নম্বর তারকা।

চতুর্থ রাউন্ডে সিনার পাত্তাই দেননি রাশিয়ার আন্দ্রেই রুবলেভকে (৬-১, ৬-৩, ৬-৪)।

এ দিন পঞ্চম বাছাই বৃটেনের জ্যাক ড্র্যাপারকে হারিয়ে চমক উপহার দেন কাজাখস্থানের আলেক্সান্দার বুবলিক।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির হাতে সম্মাননা স্মা

1

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মা

2

বেনাপোলে মাদক ও চোরাচালান পণ্যসহ ভারতীয় নাগরিক আটক

3

তীব্র শীতের মাঝেই কুয়াশা-বৃষ্টির দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

4

বিরলে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড

5

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে

6

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

7

ফরিদপুরে যমুনা হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা ল

8

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

9

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফ

10

জামালপুরে চারজনকে অপহরণ মামলায় যাবাজ্জীবন

11

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

12

বুধবার সূর্যটি পশ্চিমাকাশে ‘ডুবে’ যাওয়ার মধ্য দিয়ে বিদায় হবে

13

সুনামগঞ্জে নতুন জেলা পুলিশ সুপার দায়িত্ব গ্রহন করেন।

14

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারি গ্র

15

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

16

গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাব, মেয়াদ কয় বছর, বাকি শর্ত কী

17

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

18

তারেক রহমানের ভৈরব জনসভা সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিএনপির

19

লোহাগড়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এনপিপির চেয়ারম্য

20