জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ফাইনালের আগে বড় জয় বাংলাদেশের যুবাদের

এম জিশান পারভেজ।।

জয়ের আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। আগের ম্যাচে শিরোপা লড়াইয়ের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দলকে হারানোর পর আজ তারা স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়েছে ১৬০ রানে।
হারারেতে টসে হেরেও প্রথম ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৮৪ রান করে বাংলাদেশ। পরে রান তাড়া করতে নামা জিম্বাবুয়েকে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে দেন বোলাররা।
বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুতে ওপেনার জাওয়াদ আবরার ৫ রান করে ফেরার পর জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম। ১১২ রানের ওই জুটি ভাঙে ৬৫ বলে ৩৪ রান করে আজিজুল আউট হয়ে গেলে। হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার রিফাত। সেঞ্চুরির দিকে এগিয়ে গেলেও ৭৮ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৭ রান করে তিনি আউট হয়ে যান। তাঁর বিদায়ের পর রিজান হোসেন (৩০) ও আব্দুল্লাহ (৩৭) দলকে এগিয়ে নেন।
শেষ দিকে ফরিদ হাসান ও দেবাশীষ দেবার জুটিতে বাংলাদেশের রান আড়াই শ ছাড়ায়। সপ্তম উইকেট জুটিতে ৫১ রান যোগ করে অপরাজিত থাকেন দুজনেই। ৪৪ বলে ফরিদ ৩৮ ও দেবাশীষ ১৩ বলে ২ ছক্কা ও ১ চারের ঝোড়ো ইনিংসে ৩৪ রান করেন। জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট পান শেল্টন মাজভিতোরেরা।

বড় রান তাড়ায় নামা জিম্বাবুয়েকে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ। ১৬ রানে দলটি তিন উইকেট হারানোর পর ৪৩ রানের জুটি হয় বেনি জুজে ও মার্শাল মাশাভা। আজিজুলের বলে জাওয়াদের হাতে ক্যাচ দিয়ে মাশাভা আউট হয়ে গেলে আবার ভাঙনের মুখে পড়ে দলটি। জিম্বাবুয়ের পক্ষে এটিই সর্বোচ্চ রানের জুটি।
৮৮ বলে ৪৭ রান করা জুজে দলটির সর্বোচ্চ রান সংগ্রাহক। শেষ দিকে মিচেল ব্লিগনাউট ৩৪ বলে ৩০ রানের ইনিংস খেললেও দলকে জয়ের কাছাকাছিও নিতে পারেননি। ৩৫ ওভার খেলেই ১২৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯ দল। বাংলাদেশের হয়ে ৩ উইকেট করে নেন আজিজুল ও রিজান।
আগামী পরশু ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯: ৫০ ওভারে ২৮৪/৬ (রিফাত ৭৭, ফরিদ ৩৮*, আব্দুল্লাহ ৩৭, দেবাশীষ ৩৪*; মাজভিতোরেরা ৩/৭০)। জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯: ৩৫ ওভারে ১২৪ (জুজে ৪৭, বিগনাউট ৩০, মাশাভা ১৬; রিজান ৩/৯, আজিজুল ৩/২৫, আল আমিন ২/২৭)। ফল: বাংলাদেশ ১৬০ রানে জয়ী


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় পরকীয়ার জেরে স্বামীকে খুন

1

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর - ১ সমৃদ্ধ সমাবেশ

2

মাদারীপুরে-সরস্বতী পূজা উপলক্ষে, ০৩ দিন ব্যাপি জমকালো অনুষ্ঠ

3

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক, ওয়াকি-টকি উদ্

4

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

5

হাতিয়ায় বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

6

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

7

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশায়

8

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক ও একাধিক মামলার আসামী

9

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

10

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলেট ব

11

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক

12

পাটকেলঘাটায় ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা

13

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

14

অবশেষে কৃষকের মুখে হাসি

15

কিশোরগঞ্জ-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মানবিক চিকিৎসক শাহীন

16

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

17

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

18

ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহ

19

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

20