জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

তাসকিনের স্বস্তি লিটনের ফেরায়ও

এম জিশান পারভেজ।।

সংবাদ সম্মেলন শেষ করে বেরিয়ে যাওয়ার সময় তাসকিনকে ঘিরে ধরলেন কয়েকজন। তাঁদের আবদারে ছবি তুললেন বাস ছাড়ার তাড়ার মধ্যেই। ওই পর্ব শেষ করে ড্রেসিংরুমের পথে হাঁটতে শুরু করা তাসকিনকে রসিকতা করে এক সাংবাদিক বললেন, ‘আজ এত ছবি তোলার হিড়িক…!’ মুখে হাসি নিয়ে তাসকিনও জবাব দিলেন, ‘শুধু শুধুই।’
নেদারল্যান্ডসের বিপক্ষে কাল ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার নিয়েছেন ঠিকই, কিন্তু তাসকিনদের কল্পনায় তো আরও বড় ছবি। ডাচদের বিপক্ষে জয়ের আনন্দের চেয়েও তাই গুরুত্বপূর্ণ ‘ভালো’ খেলার মানদণ্ডই। তাঁর মিনিট দশেকের সংবাদ সম্মেলনেও থাকল সেটির প্রতিচ্ছবি। যেখানে তাসকিনের বোলিংয়ের কথা যেমন এসেছে, তেমন জানতে চাওয়া হলো সতীর্থদের পারফরম্যান্স নিয়ে। আরেকটা প্রসঙ্গ তো এখন অবধারিতই—আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপ।
তাসকিন তাতে নতুন করে প্রত্যাশার কথা বললেন, ‘সবাই ভালো করছে। পরিশ্রম করছে। উন্নতি করার তাড়নাটা সবার আছে।’ এই পথে বাংলাদেশের পেসারকে আশা জোগাচ্ছেন তাঁর অধিনায়কও। পাকিস্তানের বিপক্ষে আগের সিরিজের তিন ম্যাচে তাঁর রান ছিল ছিল ১, ৮ ও ৮। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটের জয়ে ২৯ বল খেলে অপরাজিত ছিলেন ৫৪ রান করে। নেতৃত্বে থাকা লিটন দাসের জন্য তা স্বস্তি তো বটেই, তাসকিন বলছেন, এটা স্বস্তির সুবাতাস নিয়ে এসেছে পুরো দলের জন্যই, ‘লিটনের ভালো ছন্দে থাকা আমাদের দলের জন্য অনেক জরুরি। সম্প্রতি সে ফর্মে ফিরছে, ভালো ব্যাটিং করছে; নেটেও দেখছি।’
লিটন–তাসকিনের উজ্জ্বল হওয়ার দিনে বাংলাদেশের প্রাপ্তি সাইফ হাসানও। প্রায় তিন বছর পর সরাসরি এশিয়া কাপ দিয়ে তাঁকে যে কারণে ফেরানো হয়েছে, সেটির একটি ঝলক তিনি দেখিয়েছেন। বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাটিংয়েও অপরাজিত থেকেছেন ১৯ বলে ৩৬ রান করে। তাঁর অবদানের কথাও তাসকিন বলেছেন সংবাদ সম্মেলনে। তবে কাজটা বেশি কঠিন ছিল আসলে বোলারদের জন্যই। তীব্র গরমের মধ্যেও সন্ধ্যার পর কুয়াশা একটু অবাকই করেছে তাঁদের। এই কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিয়ে ম্যাচসেরা হওয়া তাসকিন বলেছেন, ‘আজকে স্পোর্টিং উইকেট ছিল। আমার কাছে খেলে মনে হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা ব্যাটিং উইকেট এটাই। একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু সব মিলিয়ে উপভোগ করেছি।’
তাসকিনের স্বস্তির অন্য একটা জায়গায়ও আছে। বছরের শুরুতে তাঁকে রাখা হয়েছিল সর্বোচ্চ বেতন ক্যাটাগরিতে। কিন্তু চোটের কারণে প্রথম ছয় মাস তিনি খেলতেই পারেননি জাতীয় দলের হয়ে। ওই ধাক্কা সামলে শ্রীলঙ্কা সফর দিয়ে ফিরলেও স্বাভাবিক ছন্দটা নাকি খুঁজে পাচ্ছিলেন না। পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে তিন উইকেট নেওয়ার পর কালও বল হাতে সফল ছিলেন। সব মিলিয়ে ছন্দ খুঁজে পাওয়ায় খুশি তাসকিন, ‘ছন্দ পেতে একটু কষ্ট হচ্ছিল। কিন্তু ভালো হচ্ছে। শেষ কয়েক সপ্তাহে অনেক কষ্ট করেছি। এখনো অনেক দূর যাওয়া বাকি। চেষ্টা করছি প্রক্রিয়াটা অনুসরণ করতে।’
ব্যক্তিগত পারফরম্যান্সের পাশপাশি তাসকিন আশাবাদী দলের পারফরম্যান্স নিয়েও। তবে বড় টুর্নামেন্টেও ভালো করতে হলে একটি সূত্র মানতে হবে বলেই মনে করেন তিনি, ‘আমাদের দলটা আসলে ১৯–২০। এখানে একসঙ্গে থাকাটা গুরুত্বপূর্ণ। সবাইকে সবার সমর্থন করাটাও।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত বিতরণ অনুষ্ঠান

1

যে ঐতিহ্য হারাবার পথে

2

শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মে

3

এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব

4

কালিয়াকৈরে যুবনেতা খন্দকার মোশাররফ হোসেনের ৩৮ তম শাহাদত বার

5

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

6

সুরেশ্বর দরবার শরীয়ফ"দেশের অন্যতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র

7

গোয়ালন্দে যুবলীগের সভাপতি ও কৃষক লীগের সদস্য সচিব গ্রেপ্তার

8

বেরোবি'তে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্

9

নোয়াখালী ২ আসনে মনোনয়ন প্রত্যার করেন তোফাজ্জল হোসাইন মানিক

10

ভাণ্ডারিয়ায় অটোরিকশার চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

11

‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

12

ভাঙ্গুড়ায় এক মাদক সেবী ও বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ

13

বাঁশখালীতে আন নূর ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

14

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

15

আদমদীঘিতে ৪র্থ শ্রেনীর ছাত্রী পালাক্রমে ধর্ষনের শিকার গ্রেপ্

16

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া

17

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

18

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, থামছেন

19

উখিয়া উপজেলা প্রশাসনে ৪টি গুরত্বপূর্ণ পদ নারী কর্মকর্তার দায়

20