জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, ফিরলেন নাঈম-সাইফুদ্দিন, বাদ শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি শুরু হবে আগামী ১০ জুলাই।

দীর্ঘদিন পর বাংলাদেশ দলে ফিরেছেন নাঈম শেখ ও মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া স্কোয়াডে ফিরেছেন নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

সর্বশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, খালেদ আহমেদ, তানভীর ইসলাম, সৌম্য সরকার।

নাঈম শেখ সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালের ১০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। আরব আমিরাতের শারজায় ওই ম্যাচে ৮ বলে ৬ রান করে আউট হয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার।

আর সাইফুদ্দিন সর্বশেষ ২০ ওভারের ফরম্যাটে খেলেছেন ২০২৪ সালে ১২ মে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে। ওই ম্যাচে ৪ ওভার বোলিং করে ৫৫ রানে ১ উইকেট শিকার করেছেন।

প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। এরপর ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় ও ১৬ জুলাই কলম্বোয় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিমপারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইকেল ও হুইল চেয়ার পেয়ে উচ্ছাসিত মেধাবী ও প্রতিবন্ধীরা

1

কিশোরগঞ্জের ছয় আসনে ৬১ জনের মনোনয়নপত্র জমা:স্বতন্ত্র ১৩জন

2

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

3

মৃত্যুর আগে বিষপানের অভিযোগ: স্বামী-শাশুড়ির বিরুদ্ধে আমেনা ব

4

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

5

উচ্চপদস্থ চাকরির মায়া ত্যাগ উদ্যোক্তা হলেন ভাঙ্গুড়ার কৃষিবি

6

টেকনাফ থানাধীন বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ে অপহরণকারী চক্র নির্

7

প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত, মানবতার ভ

8

বরিশাল দক্ষিণ তাঁতীদলের আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্

9

জুইদন্ডী হাজী বাজার, প্রিমিয়ার লীগ লং পিচ ক্রিকেট টুর্নামেন্

10

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্

11

তিন শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস

12

পাটকেলঘাটায় ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা

13

তাড়াশে বৈধভাবে পুকুর খনন করায় ৯৫ হাজার টাকার জরিমানা ১৫ দিন

14

জামুডঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসার কমিটির সভাপতি হলেন যমুনা টিভ

15

সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

16

বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

17

ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

18

আজ ঐতিহাসিক ১১ ডিসেম্বর, হিলি শত্রুমুক্ত দিবস

19

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ

20