জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

এখন ব্যাটিং অনেক সহজ, ২০-২৫ বছর আগে দ্বিগুণ কঠিন ছিল: পিটারসেন

লম্বা সময় ধরেই আলোচনা চলছে ক্রিকেট অনেকটাই ব্যাটারদের খেলা হয়ে উঠেছে। বোলাররা যেন সুবিধা পান এবং ব্যাটে-বলে যেন সামঞ্জস্য আসে সে কারণে আইসিসি ওয়ানডে ক্রিকেটে ৩৪ ওভারের পর দুই প্রান্তে একটি বল ব্যবহারের নিয়ম করেছে। সেই সঙ্গে আরও বেশ কিছু নিয়ম আছে আলোচনায়।
এমন অবস্থায় বর্তমান সময়ের ক্রিকেট নিয়ে বিতর্ক উসকে দিয়েছেন কেভিন পিটারসেন। সাবেক এই ইংলিশ ব্যাটার মনে করেন বর্তমান যুগে ব্যাটিং করা অনেক সহজ আগের তুলনায়, বিশেষ করে ২০-২৫ বছর আগে ব্যাটিং করা দ্বিগুণ কঠিন ছিল বলে দাবি তার। টেস্ট খেলুড়ে দলগুলোর বোলিংয়ের মানও পড়ে গেছে বলে ধারণা তার।
সম্প্রতি নিজের এক্স (সাবেক টুইটার) একাউন্টে বর্তমান সময়ের ক্রিকেটের সমালোচনা করে পিটারসেন লিখেছেন, 'আমাকে গালমন্দ করো না, তবে এখনকার দিনে ব্যাটিং অনেক সহজ! ২০/২৫ বছর আগে এটা হয়তো দ্বিগুণ কঠিন ছিল!'
পিটারসেন মূলত নিজের সময়ের ক্রিকেটকেই বেশি কঠিন বলছেন। ২০০৫ থেকে ২০১৩ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে ১০৪ টেস্ট, ১৩৬ ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি খেলেছেন পিটারসেন। টেস্টে তার নামের পাশে ৪৭.২৮ গড়ে রয়েছে ৮ হাজার ১৮১ রান। ২৩ সেঞ্চুরির বিপরীতে রয়েছে ৩৫টি হাফ সেঞ্চুরি।
এদিকে নিজের বক্তব্যের পেছনে যুক্তিও দেখিয়েছেন পিটারসেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানিয়েছেন আধুনিক যুগের ১০ জন বোলারের যেন নাম বলে যান যারা ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, ওয়াসিম আকরামদের মতো দুর্ধর্ষ বোলিং উপহার দিতে পারেন।
পিটারসেন ২২জন কিংবদন্তি বোলারের নাম তুলে নিয়ে বলেছেন, 'ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, সাকলাইন মুশতাক, অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ, হরভজন সিং, অ্যালান ডোনাল্ড, শন পোলক, ল্যান্স ক্লুজনার, ড্যারেন গফ, গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, শেন ওয়ার্ন, জেসন গিলেস্পি'
'শেন বন্ড, ড্যানিয়েল ভেট্টরি, ক্রিস কেয়ার্নস, চামিন্দা ভাস, মুত্তিয়া মুরালিধরন, কার্টলি অ্যামব্রোস, কার্টনি ওয়ালশ—এই তালিকা আরও দীর্ঘ হতে পারত। আমি এখানে ২২ জনের নাম বলেছি। দয়া করে আধুনিক যুগের এমন ১০ জন বোলারের নাম বলুন, যারা এদের সঙ্গে তুলনীয়?'


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রচারণায় নতুন গতি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বাছি

1

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

2

মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

3

জয়পুরহাটের উন্নত মানের আলু এখন বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে,

4

আসামি চালান নিয়ে বাকবিতণ্ডা, এএসআই শরীফের লাঠির আঘাতে এএসআই

5

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় আটক ৫২

6

ছোট ভাইয়ের স্ত্রীর হাতে বড় ভাই খুন

7

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পু

8

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

9

বান্দরবানের লামায় শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

10

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে ক

11

৩০ বছরের জন্য লিজে যাচ্ছে চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল

12

‎রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী নজরুল মন্ডলের মনোনয়ন দাখিল

13

নোয়াখালী থেকে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

14

ধর্মিয় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জিশুক্রিষ্টের

15

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আওয়ামীলীগ নেতা গ্রে

16

বানিয়াচংয়ে অটে-লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নিহত, আহত ৪

17

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

18

ডিমলায় সরকারি বালু চুরি, তথ্য সংগ্রহে গেলে ৩ সাংবাদিককে পিট

19

রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

20