ইব্রাহিম বাদশা
প্রকাশঃ 26-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

স্বপ্ন বাস্তবায়নে যুবদের এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম জেলা প্রশাসকের

ঘুমিয়ে স্বপ্ন না দেখে স্বপ্ন বাস্তবায়নে যুবদের নিরলসভাবে কাজ করতে হবে, এ কথা বলেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। সোমবার (২৬ মে) দুপুর ১২টায় মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় ‘যুব কর্ণার-২’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, আমরা ঘড়ি ব্যবহার করি সময় দেখার জন্য। সময় যেমন সামনে এগিয়ে চলে, তেমনি আমাদেরও সময়ের গতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই কেউ পিছিয়ে থাকবে না। তিনি আরও বলেন, সরকারের তরুণ সমাজের ক্ষমতায়ন ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নেওয়া নানা উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে আজকের এই কর্মসূচি।

উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল বাশার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় যুব উদ্যোক্তা তাছলিমা আক্তার প্রমি যুবসমাজের পক্ষে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ফরিদা খানম মীরসরাই থানা সংলগ্ন অছি মিয়া ব্রিজ এবং মীরসরাই ট্রাফিক পুলিশ বক্সেরও উদ্বোধন করেন। এসব অবকাঠামো স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যানবাহন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে মীরসরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত পৃথক এক অনুষ্ঠানে জেলা প্রশাসক দু:স্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। একই অনুষ্ঠানে প্রশিক্ষিত যুবদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হয়, যাতে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা হয়। অনুষ্ঠানে “মীরসরাই সমৃদ্ধির অগ্রযাত্রা” নামক একটি প্রামাণ্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক। এই বইটিতে মীরসরাইয়ের উন্নয়ন, সংস্কৃতি এবং সম্ভাবনার নানা দিক তুলে ধরা হয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালঘর হিলফুল ফুজুল যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে, তাফসীরুল

1

সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির

2

২১ বছরেও জ্বলে ওঠেনি টেংরাটিলা: পরিত্যক্ত গ্যাসক্ষেত্রে চাপা

3

নিয়ামতপুরে বিকেলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

4

আটঘরিয়ায় মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

5

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

6

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাং

7

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

8

নওগাঁয় স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা

9

জামালপুরে কৃষক ও কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

10

ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না

11

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আল

12

হাজারো মেধার ঠিকানা: ১৯৪২ সালের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র

13

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

14

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

15

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

16

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

17

দিনাজপুর ৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ

18

রাজনৈতিক জনভিত্তি নেই বলেই একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচা

19

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

20