জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

 সিলেটের আলিয়া মাদরাসা মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিএনপির নির্বাচনী প্রচারণা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে বারোটার দিকে সমাবেশে এসে পৌঁছান তিনি।

এদিকে, নির্বাচনী সমাবেশ ঘিরে গভীর রাত থেকেই দলে দলে নেতাকর্মীরা জড়ো হন সমাবেশস্থলে। ভোর থেকে বাড়তে থাকে সমাগম। সিলেট জেলার ৬টি সংসদীয় আসন ও সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন।

 

এর আগে, সকালে সিলেটের একটি হোটেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আগামী বাংলাদেশ এবং নিজের পরিকল্পনা নিয়ে 'ইয়ুথ পলিসি ডায়লগ'-এ তারেক রহমান বলেন, গত ২০ বছরে দেশে জনসংখ্যা যেই পরিমাণ বেড়েছে; আনুপাতিক হারে বাড়েনি নাগরিক সুবিধা।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর বাধ্য হয়েই তাকে বিদেশে থাকতে হয়েছে। বলেন, যুক্তরাজ্যে অবস্থানকালে যে অভিজ্ঞতা হয়েছে তা কাজে লাগিয়ে দেশে বড় পরিবর্তন আনার চেষ্টা করা হবে। এছাড়া, দেশ গড়ার বিষয়ে নানা প্ল্যানের কথা জানান তিনি।

 

এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও মানুষের মৌলিক পরিবর্তনের বিষয়ে নানা প্রশ্ন করলে তিনি উত্তর দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়িতে ২৯ বিজিবি অভিযানে ২ লাখ ৪১ হাজার টাকার মাদক উদ্ধা

1

শেখ হাসিনার রায় নিয়ে নাশকতা ঠেকাতে নিয়ামতপুরে বিএনপির অবস্থা

2

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

3

বান্দরবানের লামায় সিনিয়র সহকারী জজ আদালত স্থাপনের দাবিটি এখন

4

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

5

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

6

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

7

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

8

কিশোরগঞ্জে রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামীর মানববন্ধন

9

শীতের আর্তনাদ

10

নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয় করনে দিনব্যাপী প্রশিক্ষণ অনু

11

২৭ বছরের শিক্ষাজীবনের স্বীকৃতি জয়পুরহাটে শ্রেষ্ঠ প্রধান শিক্

12

চট্রগ্রাম বন্দর প্রবেশমুখে শ্রমিকদের বিক্ষোভ

13

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

14

নাচোলে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

15

বানিয়াচংয়ের গোড়াখালী এসই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন বই

16

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

17

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ বরিশাল-১ বিএনপি

18

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

19

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

20