মোঃ করিম উদ্দিন
প্রকাশঃ 19-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে চলছে শাহজালাল (র.) ওরস, এবারে ব্যতিক্রম

ওরস মানে মিলাদ জিকির তসবিহ তেলাওয়াতের পাশাপাশি গান-বাজনা, হই-হুল্লোড়ের সাথে মদ বা গঞ্জিকা সেবন- এমনটাই প্রচলিত ধারনা। বিভিন্ন মাজারে ওরসের নামে এই চলে আসছে বছরের পর বছর, যুগের পর যুগ।
ব্যতিক্রম ছিলনা ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (র.) এর দরগাও। প্রায় প্রতি বছর এখানেও দু’দিনব্যাপী ওরসের রাতে চলতো এসব অনৈসলামিক কার্যকলাপ।
তবে এবার কিছুটা ব্যতিক্রম। রোববার (১৮ মে) রাত ৯টা পর্যন্ত হযরত শাহজালাল (র.). এর ওরস চলছে মদ-গাজা গানবাজনা ছাড়াই। এবার আর মাজারের বিভিন্ন অংশে সামিয়ানা টানিয়ে বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-অনুরাগীর ‘নিজস্ব আস্তানা’ নেই। শত শত ভক্ত অনুরাগী আসছেন, জিয়ারত করছেন, দোয়া দরুদ পাঠ করছেন, ঘুরছেন দেখছেন এবং ফিরেও যাচ্ছেন। কেউ কেউ আবার অবস্থানও নিচ্ছেন কিছু সময়ের জন্য।
এদিন সকাল ১০টায় হযরত শাহজালাল (র.) এর মাজারে গিলাফ ছড়ানোর মাধ্যমে শুরু হয় ৭০৬ তম বার্ষিক ওরস। এরপর থেকেই শুরু হয়েছে তেলাওয়াত, গজল, হামদ, নাত ইত্যাদি। ভক্ত অনুরাগীদের আনাগোনাও সময় গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে।
রোববার সন্ধ্যায় মাজার প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, অন্যান্য বছরের ওরসের তুলনায় জনসমাগম কিছুটা কম, তবে পরিবেশ পরিচ্ছন্ন। কোনো অনৈসলামি কার্যকলাপ নেই। সন্ধ্যার পর থেকে চলছিল হামদ নাত কেরাত ইত্যাদি।
মসজিদ এবং মহিলা ইবাদতখানায় বসে চলছে পবিত্র কোরআন তেলাওয়াত। পবিত্র এশার নামাজের পর থেকে শুরু হয়েছে খতমে কোরআন। অন্তত ৩০ জন হাফেজ এই খতমে কোরআনে অংশ নিয়েছেন বলে মাজার কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে আবার রান্না-বান্নার কাজও চলছে পুরোদমে। ওরসের সিরনি উপলক্ষে জবাই করা হয়েছে ভক্তদের দেয়া ৩৪টি গরু। প্রচুর ছাগলও দিয়েছেন অনুরাগীরা। সেগুলো দিয়েও সিরনি হওয়ার কথা।
ওরস উপলক্ষে হযরত শাহজালের মাজারে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দুুটি পুলিশ বক্সে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও সাদা পোশাকে সক্রিয় বিভিন্ন বাহিনীর সদস্যরা। মাজার কর্তৃপক্ষের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও সদা তৎপর। রাত ৯টা পর্যন্ত কোনো অঘটনের খবর পাওয়া যায়নি।
মাজারে আগত ভক্ত-আশেকানদের কয়েকজনের সাথে আলাপ হয় সিলেটভিউর। এবার ব্যতিক্রমী পরিবেশে লোক-সমাগম কিছুটা কম হলেও সার্বিক পরিচ্ছন্নতায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
সোমবার পবিত্র ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ওরস।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ৬ আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়

1

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক রেজা ও সদস্য সচিব খালেদ

2

কাহালুর কালাই ঘোনপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

3

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

4

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

5

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

6

বান্দরবানের,আলীকদমে সেনাবাহিনীর, উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকা

7

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

8

আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টারপ্ল্যান : রনি

9

টাংগাইলের নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী লাভলুর সংবাদ সম্ম

10

তারেক রহমানের মহাসমাবেশের জন্য প্রস্তুত পলোগ্রাউন্ড মাঠ

11

বেতন বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

12

শেরপুর ২ - স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস খাঁনের মনোনয়ন বহাল রেখে

13

শ্যামনগরে দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে নবাগত ইউএনও

14

ঢাকা -২০-ধামরাইয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয়বাদী ছ

15

তৃণমূলের জনগনের ভালোবাসায় সিক্ত জননেতা সেলিম রেজা

16

মেহেরপুর মুজিবনগরে আগ্নেয় অস্ত্রসহ যুবলীগ নেতা মিঠু গ্রেফতা

17

নাব্য সংকটে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট বন্ধ ঘোষণা

18

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিত

19

ঢাকা তোর সাথে জড়িত চারজন গ্রেফতার

20