Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই নির্বাচনী উৎসাহ উদ্দীপনা

 মোঃ জাকে উল্লাহ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে এবারের নির্বাচনের দৃশ্যপট সম্পূর্ণ আলাদা। দেওয়ালে নেই পোস্টার, গাছে ঝোলানো নেই কোনো ব্যানার কিংবা বিদ্যুতের খুঁটিতে নেই রঙিন ফেস্টুন।
‎নির্বাচনের সময় চিরাচরিত ঐ দৃশ্যগুলোর অনুপস্থিতিতে শহর ও গ্রাম উভয় স্থানেই ফিরেছে এক অভূতপূর্ব পরিচ্ছন্নতা। পরিবেশের জন্য এটি ইতিবাচক হলেও সাধারণ মানুষের মধ্যে ভোটের চিরাচরিত উৎসবের আমেজে কিছুটা ভাটা পড়েছে।
‎নির্বাচন কমিশনের (ইসি) কঠোর নির্দেশনায় এবার পোস্টার ও অপচনশীল প্রচারসামগ্রী পুরোপুরি নিষিদ্ধ। ফলে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার সর্বত্র দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীরা এখন প্রচার চালাচ্ছেন মাইকিং, উঠান বৈঠক, ব্যক্তিগত শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে।
‎এ আসনের সুধীজন ও পরিবেশবাদী সংগঠনগুলো এ পরিবর্তনকে স্বাগত জানালেও সাধারণ ভোটারদের একটি বড় অংশ মনে করেন, পোস্টার না থাকায় প্রার্থীদের সম্পর্কে জানার সুযোগ নেই। বিশেষ করে গ্রামাঞ্চলের প্রবীণ ও নিম্ন আয়ের ভোটাররা, যারা ডিজিটাল প্রচারণার বাইরে, তারা কিছুটা বিভ্রান্তিতে পড়েছেন।
‎তারপরও এবার জাতীয় নির্বাচনে দুই টা ব্যালট পেপার থাকবে একটা হ্যাঁ না ভোটের ব্যালট, আরেকটা প্রতিকের ব্যালট । প্রার্থীরা তাদের প্রতিকের প্রচার প্রচারণা চালালেও তেমনটি নেই সাধারণের জনগণের মধ্যে হ্যাঁ না ভোটের প্রচার ।
‎রায়গঞ্জের বাসুড়িয়া এলাকার বাসিন্দা মাওলানা আবুল হাসান বলেন, অনলাইনের প্রচার বয়স্ক মানুষের কাছে পৌঁছাচ্ছে না। ধামাইনগড় ইউনিয়নের ধিরেন্দ্র নাথ মাহাতো বলেন, ‘আমার স্মার্টফোন নেই। পোস্টার নেই, মাঝেমধ্যে মাইকিং শুনলে বোঝা যায় ভোট আসছে।’

রায়গঞ্জে-তাড়াশে পোস্টারহীন প্রচারে নেই নির্বাচনী উৎসাহ আমেজ, 


 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে নারী শিক্ষার্থীদের বহিষ্কার ও পলিটেকনিকের শিক্ষার্থীদে

1

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

2

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে

3

নীলফামারীতে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

4

‎নোয়াখালীতে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

5

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত শাহীন শওকতের সমর্থকদ

6

বছরের প্রথম দিনে কোমল মতি শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন বই ব

7

পটুয়াখালীতে ডিসেম্বর মাসের জেলা আ/ইনশৃ/ঙ্খলা কমিটির সভা অনু

8

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

9

প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়া’র পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচার

10

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিব

11

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক.

12

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

13

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ দলের নেতা–সহ ৮ জন গ্রেপ্তার

14

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

15

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

16

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

17

ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে নারীদের সাথে উঠান বৈঠক

18

বান্দরবানের লামায় সিনিয়র সহকারী জজ আদালত স্থাপনের দাবিটি এখন

19

বিজয় নিশান

20