জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

সালথায় কুমার নদে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কঠোর হুঁশিয়ারি :শামা ওবায়েদের

ঐতিহ্যবাহী কুমার নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। 

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে বালু উত্তোলনের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।    

শামা ওবায়েদ বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো অন্যায় ও অবৈধ কাজের প্রশ্রয় দেন না। আমিও কোনো অন্যায় ও অবৈধ কাজের সঙ্গে থাকবো না।

অতএব, কুমার নদ থেকে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কুমার নদ আমাদের সম্পদ। এটাকে রক্ষা করতে হবে।’

তিনি স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কুমার নদ থেকে বালু উত্তোলন নিয়ে যদি পত্রিকায় প্রতিবেদন না হতো, তাহলে বিষয়টি আমরা জানতাম না।

প্রশাসনিক অভিযানের পরেও নাকি বালু উত্তোলন করা হয়। আমি এই প্রতিবেদনটি প্রকাশ করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানাই। আমি জানি না কাদের ছত্রছায়ায় কুমার নদ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। কিছু কিছু নাম পত্রিকায় উঠে এসেছে।

তারা নাকি সবাই ম্যানেজ করে নাকি কুমার নদ থেকে বালু উত্তোলন করছেন। কাদেরকে ম্যানেজ করে বালু উত্তোলন করা হচ্ছে, এটা আমি দেখবো।’

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য শামা ওবায়েদ বলেন, ‘আমি এই মাটির সন্তান হিসেবে কুমার নদ রক্ষা করা আমার অধিকার। আমি সকল নেতাকর্মীকে বলবো, কুমার নদ থেকে যারা বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। পুলিশ-প্রশাসনকে জানাবেন, যাতে যারা এই অবৈধ কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে।

তিনি আরো বলেন, ‘যতদিন শহীদ জিয়ার সৈনিকেরা জীবিত আছে, ততদিন সালথা-নগরকান্দার মাটিতে আর কেউ বালু উত্তোলন ও অবৈধ কাজ কেউ করতে পারবে না। এসব কাজে যদি বিএনপির কেউ জড়িত থাকে, তাহলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। আমি শুনেছি কুমার নদ থেকে যারা বালু উত্তোলন করছে, তারা ফরিদপুরে বিএনপির কিছু লোকের সঙ্গে খাতির করছে। আমি স্পষ্টভাবে বলছি, ফরিদপুরে কোনো অবৈধ কাজ করতে দেওয়া হবে না।’

উল্লেখ্য, গত ৩ এপ্রিল বিভিন্ন অনলাইনে (অভিযান সত্ত্বেও কুমার নদে অবাধে বালু উত্তোলন, সড়ক-সেতু হুমকির মুখে) শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গত ২০ এপ্রিল একাধিক অনলাইনে (সালথায় কুমার নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে পাকা সড়ক) শিরোনামে আরো একটি প্রতিবেদন প্রকাশিত হয়। একাধিক প্রতিবেদন প্রকাশের পর কুমার নদ থেকে বালু উত্তোলন বন্ধে সমাবেশ করার সিদ্ধান্ত নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। সমাবেশ শেষে তিনি কুমার নদ ঘুরে দেখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীপু দাস ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ম

1

নিজামপুরে ৪০ হাজার লোকের কর্মযজ্ঞ শুরু

2

কুলাউড়ায় পুলিশের বি'শেষ অ-ভিযানে ১৪ ও'য়া'রেন্টভুক্ত আ-সামি গ

3

নৌবাহিনীর বিশেষ অভিযানে কয়রায় মাদক কারবার আটক

4

কালিয়াকৈরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

5

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

6

ব্রাহ্মণবাড়ীয়ায় জুলাই যুদ্ধে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী ছাত্

7

শিক্ষক-শিক্ষিকা মিলে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

8

পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপল

9

কমান্ডর চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান পরিদ

10

মাদারীপুরে বিরোধের জেরে বাড়িঘরে হামলা লুটপাট

11

ঠাকুরগাঁওয়ে নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

12

চিরিরবন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিয

13

নগর আমীরের সাথে কাউন্সিলর এরিক গিলানের মতবিনিময়

14

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

15

রাঙ্গাবালীখাস খাজনা প্রদানকৃত জমিবন বিভাগ কর্তৃকবেদখলও মিথ্

16

সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সুলতান

17

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে

18

বান্দরবানে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধারের দাবিতে

19

দৌলতপুরে নতুন ওসি মো. কমর উদ্দিনের যোগদান

20