শাহনুর আহমদ
প্রকাশঃ 18-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে ভাইয়ে ভাইয়ে বিরোধ, ঘর নির্মাণে বাঁধা, থানায় অভিযোগ দায়ের

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বেতকোনা গ্রামে মালিকানাধীন জায়গায় ঘর নির্মাণে বাঁধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে৷ 

শুক্রবার(১৬ মে) শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর বেতকোনা গ্রামের বিরাম বক্সের পুত্র গয়াস মিয়া (৬৫) গংদের বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করেছেন তার ছোটভাই সুজুক মিয়া(৫০)।

অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্ত গয়াছ মিয়া অভিযোগকারীর আপন বড়ভাই হলে তারা  অত্যান্ত উগ্র, দাঙ্গাবাজ, পরধনলোভী, প্রভাবশালী, লাঠিয়াল লোক । অভিযোগকারী সুজুক মিয়া একজন প্রবাসী। প্রবাস থেকে কিছুদিন আগে দেশে এসে তার মালিকানাধীন জায়গা ও আরেক ভাইয়ের কাছথেকে বিনিময়কৃত ১৯ শতক জায়গায় বিগত আট বছর পূর্বের নির্মাণাধীন পাকাঘর পরিপূর্ণ করার জন্য কাজ শুরু করেন। কিন্তু অভিযুক্তরা ঘর নির্মাণ কাজে বাঁধা দেয়৷ তখন ভুক্তভোগী ঘর নির্মাণে কেন বাঁধা দেয়া হচ্ছে জানতে চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তারা সুজুক মিয়াকে মারধর করার জন্য আসেন।

এসময় আসামীগণ বাদীর ক্রয়কৃত বালু পাথর লুট ও বসতঘর ভাংচুর করে৷ তখন বাদীর সুরচিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে আসলে আসামীগণ চলে যায়। যাওয়ার সময় আসামীগণ প্রকাশ্যে  হুমকি প্রদর্শণ করে বলে বাদীর নির্মাণাধীন বসত ঘর জোর পূর্বক দখল করবে। যদি এই ঘরে আর কোন কাজ করা হয় অথবা গাছ কাটলে পরিবারের কাউকে সুযোগমত পাইলে খুন খারাপিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে। এমন পরিস্থিতিতে কোন উপায়ন্তর না পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা ও  আসামীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন সুজুক মিয়া।

অভিযোগকারী সুজুক মিয়া বলেন, আসামী আমার আপন ভাই হলেও তিনি অত্যন্ত খারাপ প্রকৃতির লোক। নিজ স্বার্থের জন্য তিনি আমার ঘর নির্মাণে বাঁধা দিয়েছেন। আমার মালিকানাধীন গাছ বিক্রি করেছিলাম, সেই গাছ নিতেও তিনি বাঁধা দিচ্ছেন৷ আমি প্রবাস থেকে এসে অসহায় হয়ে পড়েছি৷  আমার পরিবার নিয়ে আমি অন্যের ঘরে আছি। যদি ঘর নির্মাণ না করতে পারি আমরা কোথায় গিয়ে থাকবো। আমি এর বিচার চাই। 

কথা হলে অভিযুক্ত গয়াছ মিয়া বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। 

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো

1

দিনাজপুর সদরের প্রায় তিন শতাধিক পরিবারের পাশে জাতীয় যুব শক

2

ভাঙ্গুড়ায় সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ

3

সাপাহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপ

4

র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

5

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

6

রাতের আঁধারে লাশের কবর লুট: চুনতিতে এস্কাভাটর দিয়ে কবরস্থান

7

ডিমলায় সরকারি বালু চুরি, তথ্য সংগ্রহে গেলে ৩ সাংবাদিককে পিট

8

সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফকে ৪ দিন ও ছেলে রাসেলের ৩ দ

9

চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে যুবদল নেতা আব্দুর রহিম মিয়াজ

10

সিলেট রেলস্টেশনে টিকিট সিন্ডিকেট ঠেকাতে র‍্যাবের অভিযান

11

শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

12

মাসদাইরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

13

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্

14

কৃষক বাঁচলে বাঁচবে দেশ - সবাই মিলে গড়ব দেশ

15

যুদ্ধের দিকে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র-ইরান

16

হালুয়াঘাটে গারোদের বৃহত্তম ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে

17

উজিরপুর উপজেলা গণজাগরণ দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অ

18

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে গৌরনদীতে বিএনপির বিশাল জনসভা

19

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

20