জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রক্তদানের অপেক্ষায় লালমোহন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে সেচ্ছাসেবী মিলন মেলা


মো. মাহে আলম মাহী 
ভোলার লালমোহনে সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘রক্তদানের অপেক্ষায় লালমোহন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এ মিলনমেলার আয়োজন করে সংগঠনটি। এতে ঢাকা, বরিশাল, ভোলাসহ লালমোহনের বিভিন্ন এলাকার অন্তত ৩০ টি সেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন থানার সাব-ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম এবং লালমোহন সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মামুন।

বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। ‘রক্তদানের অপেক্ষায় লালমোহন’ সংগঠনটি দীর্ঘদিন ধরে বিনা স্বার্থে মানুষের পাশে থেকে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জান্নাতুল ফেরদৌস মোহনা ও নাহিদ ফরাজী এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক মো. সোহেল সর্দার, উপদেষ্টা মো. ওমর সিরাজী, মো. রিয়াজ শরীফ, সভাপতি শাখাওয়াত হোসাইন, সাধারণ সম্পাদক মো. ফিরোজ, লালমোহন উপজেলা মডেল মসজিদ এর খতিব মাওলানা নেছার উদ্দিন, গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি মো. আশরাফুল ইসলাম, জাগরণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মো. সুমন উদ্দিন, মানবতার বন্ধন ভোলা এর সাধারণ সম্পাদক আমেনা খানম, পরিবর্তন উন্নয়ন যুব সংস্থা ভোলা এর প্রতিষ্ঠাতা পরিচালক নেওয়াজ শরীফ, যুব ঐক্য মানবতার সংগঠন এর সাধারণ সম্পাদক মো. নোয়াব মজুমদার, হেল্পিং ক্লাব লালমোহন এর উপদেষ্টা মো. জাকির জুয়েল, যুবশক্তি ফাউন্ডেশন ভোলা এর আহবায়ক মো. আবদুর রহমান, লালমোহনের বিশিষ্ট ব্যবসায়ী মো. মাহবুবুর রহমান ইলিয়াস, ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যান সংস্থার অর্থ সম্পাদক মো. মাকসুদুর রহমান, ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর ভোলা দক্ষিণ জেলা লিডার মো. আরিফ মাহমুদ প্রমুখ।

এর আগে লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রক্তদানের অপেক্ষায় লালমোহন সংগঠনের সরকারি নিবন্ধনের সনদপত্র নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীদের মধ্যে মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময়, কেক কাটা, সেচ্ছাসেবী শপথ পাঠ ও স্মৃতিচারণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভবিষ্যতেও সংগঠনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে মৃতদেহ পরিবহনে দেশজুড়ে মানবতার উদাহরণ

1

র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দাস্যুতা মামলা

2

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

3

সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠ

4

সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ আটক দুই

5

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্য

6

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

7

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

8

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

9

শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

10

শিবপুরে জিয়া মঞ্চের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

11

আগামী বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে

12

নওগাঁয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

13

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

14

চান্দিনা সেবা সংস্থার বাড়েরা ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

15

বাগমারায় সাইপাড়া ইয়াং স্টার ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা

16

টাংগাইলের নাগরপুরে নব গঠিত বাস- কোচ শ্রমিক ইউনিয়নের উপ- কমিট

17

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

18

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্ব

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20