জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হলেন লিটন

যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আনিসুর রহমান লিটন। শনিবার সমিতির নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে আরিফুল ইসলাম রিয়াদের দেওয়া সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতিপত্র গ্রহণ করা হয়।
যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি মুসলিম আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সমিতির কার্যালয়ে মুসলিম আলীর সভাপতিত্বে যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। তাদের সর্বসম্মতিতেই আরিফুল ইসলাম রিয়াদের অব্যাহতিপত্র গৃহীত ও অনুমোদিত হয়েছে। একইভাবে নতুন সাধারণ সম্পাদক হিসেবে আনিসুর রহমান লিটনের নামও সর্বসম্মতভাবে গৃহীত ও অনুমোদিত হয়েছে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আরিফুল ইসলাম রিয়াদ গত ৩০ এপ্রিল বুধবার যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে সমিতির সভাপতির কাছে একটি আবেদন জমা দিয়েছিলেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেছিলেন শারীরিক ও পারিবারিক এবং ব্যক্তিগত সমস্যার কারণে সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারছেন না তিনি।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সমিতির সহসভাপতি সফিউল আলম, গোলাম মাওলা, শ্যামল ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক বদরুজ্জামান, সহ-সম্পাদক জাকির হোসেন, সাহেদ কবির মিলন ও তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, ক্রীড়া ও প্রচার সম্পাদক বিশ^জিৎ ঘোষ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সড়ক সম্পাদক মাসুদ রানা বাবু ও শাহিন কবির, নির্বাহী সদস্য টিপু সুলতান, তবিবর রহমান, আবুল হাশেম, ফজলুর রহমান।


সভার পর নতুন সাধারণ সম্পাদককে নির্বাহী কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে আলোচনায় ইউএনডিপি কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্য

1

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

2

রাজবাড়ীতে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আরিফ বাহিনীর দুই সদস্য

3

আগামীকাল ছুটিতে যা যা বন্ধ থাকবে

4

টাঙ্গাইলের ঘাটাইলে মুকুল একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদ

5

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

6

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমের শু

7

ঈশ্বরদীতে জুলাই শহীদদের স্মরণে ছাত্রশিবিরের ইসলামী সাংস্কৃতি

8

টাংগাইলের নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী লাভলুর সংবাদ সম্ম

9

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

10

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

11

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ

12

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নি

13

ঘোড়াঘাটে এলজিইডির ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

14

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মড

15

শেরপুর ২ - স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস খাঁনের মনোনয়ন বহাল রেখে

16

হাদীর অকাল শহীদি মৃত্যুতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দা

17

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগাদানা স্বেচ্ছাসেবক দলের উদ্যো

18

কয়রায় সুধীজনদের সাথে খুলনা জেলা পুলিশ সুপারের মতবিনিময়

19

খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

20