মো. নুর আলম
প্রকাশঃ 1-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

মে দিবস উপলক্ষে দুর্গাপুরে সিপিবির উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি

নেত্রকোণার দুর্গাপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটি। বুধবার (১ মে) সকালে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বর থেকে একটি মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জাদুঘরের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট চিকিৎসক কমরেড ডা. দিবালোক সিংহ। তিনি বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। মহান মে দিবস আমাদের সেই ঐক্য ও সংগ্রামের প্রতীক।”

সভায় আরও বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, উপজেলা নারী সেলের আহ্বায়ক তাসলিমা বেগম, আদিবাসী নেত্রী পার্বতী রুচিল, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম ও উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান।

সভায় বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সাংগঠনিকভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জের নিমগাছীতে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র কেনা বেচা

1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

2

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির লটারি অনুষ্ঠিত

3

সরাইলে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং মাদক ও মাদকাসক্ত মুক্ত সমা

4

অবহেলায় পড়ে আছে মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশন

5

কালিগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে কাজী আলাউদ্দিনের নির্বাচনী প্

6

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

7

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

8

টাঙ্গাইলের নাগরপুরে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন

9

টাঙ্গাইলে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

10

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

11

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

12

সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হ/ত্যা/র অ

13

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

14

দিনাজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

15

তারেক রহমানকে স্বাগত জানাতে স্পেশাল ট্রেনে জামালপুরের নেতাকর

16

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

17

নকল সাংবাদিক ও ডিবি'র পাঁকা ধানে মই দিলো জেলা গোয়েন্দা শাখা

18

চোরাচালানের নিউজ করায় সাংবাদিকের উপর হামলা

19

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

20