জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

গোলাম রাব্বী  
রংপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসা-তে নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাবিদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির শুভ উদ্বোধন করেন
জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।
তিনি তার বক্তব্যে বলেন, “মাদ্রাসা শিক্ষা এখন যুগোপযোগী ও আধুনিক ধারায় এগিয়ে যাচ্ছে। আধুনিক একাডেমিক ভবন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ ও কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মুহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, রংপুর এবং সভাপতি, অত্র মাদ্রাসা।
তিনি বলেন, “এই ছয়তলা একাডেমিক ভবন মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে। শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মাওলানা মুহাম্মদ আছগর আলী, প্রিন্সিপাল, মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসা।
তিনি তার বক্তব্যে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই ভবনটি শুধু একটি অবকাঠামো নয়, বরং এটি দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত অগ্রযাত্রার প্রতীক। শিক্ষার্থীদের নৈতিকতা, জ্ঞান ও দক্ষতা অর্জনে এই ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। নতুন একাডেমিক ভবন চালু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

1

নওগাঁয় কুরিয়ার পার্সেলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার

2

দোয়ারাবাজারে কুশিউড়া গ্রামের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদ

3

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা, খুঁজে নিচ্ছে বিকল্প পথ

4

দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ দুই নারী চোরাকারবারি আটক

5

সত্যি চুমু নাকি এআই

6

শিবচরে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

7

ছাতকে আব্দুস সালাম আল মাদানীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

8

ঝালকাঠিতে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত, আহত ১

9

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

10

পানছড়িতে ৩ বিজিবির মানবিক উদ্যোগ: মাদ্রাসা ও অসহায় পরিবারে স

11

দীপু দাস হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

12

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে অভিনব কায়সায় মাদক

13

কালিগঞ্জ ইয়ূথ ফর সুন্দরবনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নি

14

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

15

মেহেরপুরে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী নমিনেশন পেপার উত্তোল

16

বরিশাল দক্ষিণ জেলা গণজাগরণ দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের

17

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

18

মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপনা আজ বেহাল দশা

19

আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল

20