আহমদ সাঈদ
প্রকাশঃ 13-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

মুরাদপুরে ফ্লাইওভারে চলন্ত বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আরোহী আহত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এবং পেছনের আরোহী আহত হয়েছেন। সোমবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে মুরাদপুর ফ্লাইওভার থেকে নামার সময় ফ্লাইওভারের মুখে একটি বাস পেছন দিক থেকে চলন্ত মোটরসাইকেলটিকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও আহত মোটরসাইকেল আরোহীর নাম কামাল উদ্দিন (৩০), যিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী দুই সিএনজি চালক মো. জাহাঙ্গীর ও মো. কামাল মিয়া জানান, তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং আহত ও নিহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান। মো. কামাল মিয়া জানান, তার সিএনজিতে আহত কামাল উদ্দিন ছিলেন, আর মো. জাহাঙ্গীরের সিএনজিতে নিহত ব্যক্তিকে তোলা হয়েছিল।
চমেক হাসপাতাল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির মরদেহ চমেক হাসপাতালের জরুরি বিভাগের লাশঘরে রাখা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে নবীননগর সরকারি প্রাথঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফ

1

টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার পদত্যাগ

2

চাঁপাইনবাবগঞ্জে বুলবুল এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভায

3

সিলেটের বাদামবাগিচায় কিশোর দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ছাত্র

4

ঝালকাঠী'র নলছিটিতে ধানের শীষের গণসংযোগ ও পথসভা জনসমুদ্রে পরি

5

দুর্নীতিবিরোধী মানববন্ধনে তারুণ্যের আহ্বান

6

আমি গর্ভে ছিলাম

7

কুলাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

8

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর

9

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মি গ্রেপ্তার

10

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাল ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে স্কু

11

হালিশহরে ইসলামী যুব আন্দোলনের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

12

গোয়ালন্দে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

13

রাবিপ্রবিতে প্রথমবারের মতন আয়োজিত হলো জাতীয় ট্যুরিজম কনফারেন

14

মনোনয়নের মহাকাব্য ক্ষোভের আগুনে অন্তর্দ্বন্দ্ব আগুনের মতো অস

15

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আঃ সালাম

16

রায়পুর উপজেলা প্রশাসন উদ্যোগে গণভোট র‍্যালী অনুষ্ঠিত হয়

17

রায়গঞ্জে সদ্য বিদায়ী ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার তেল আত্মসাত

18

পটুয়াখালীর দশমিনায় গণধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষি

19

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

20