জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ। ইউএনওকে স্মারকলিপি

মোহাম্মদ শরীফুল ইসলাম

টাঙ্গাইলের সখিপুরে মুক্তিযোদ্ধারা মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পৌরশহরের তালতলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এ কর্মসূচির আয়োজন করে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ঘেঁষে  উত্তর পাশে   একতলা একটি দোকানের জমির মালিকানা নিয়ে আদালতে করা মামলার একতরফা তদন্তের প্রতিবাদে ওই কর্মকর্তার বিরুদ্ধে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে কমপক্ষে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশ নেন। এ সময়  সখিপুর-ঢাকা ও সখিপুর-সাগরদিঘী সড়কে যানজট তৈরি হয়। এর আগে গত ১৮ জানুয়ারি এ ঘটনার প্রতিবাদে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধাদের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন গুর্খার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু,  বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদার, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম প্রমুখ। সমাবেশ শেষে তিন শতাধিক মুক্তিযোদ্ধা বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনওর কাছে স্মারকলিপি জমা দেন।
মামলার নথি ও বিভিন্ন সূত্রে জানা গেছে, মামলার বাদী আবদুল আজিজ তালুকদার সখিপুর মৌজার ১০৮ নং দাগের ১ শতাংশ জমির মালিকানা দাবিতে টাঙ্গাইলের সখিপুর সহকারী জজ আদালতে মামলা করেন। বাদী  ওই ১ শতাংশ জমির ওপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা করলে আদালত সিভিল কোর্ট কমিশনারকে তদন্তের দায়িত্ব দেন। সিভিল কোর্ট কমিশনার আবদুল লতিফ আদালতের নির্দেশনা অনুযায়ী গত ১৭ জানুয়ারি সরেজমিন তদন্তে সখিপুর আসেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু বলেন, বাদীপক্ষের দলিল মূলে প্রাপ্ত ১শতাংশ জমিতে থাকা পাকাভবনটিতে ভাড়ায় চালাচ্ছেন। বাদীর বড়ভাই আওয়ামী এমপি থাকাকালীন সময় থেকেই মুক্তিযোদ্ধাদের এই পাকা ভবনের দোকান ঘরটি দখলের চেষ্টা করছেন। সঠিক তদন্ত হলে প্রকৃত সত্যতা বের হয়ে আসবে। তদন্ত কর্মকর্তা সখিপুরে এসে বাদীর সঙ্গে গোপনে যোগাযোগ করে চলে গেছেন। কেনো তদন্ত করেনি ওই তিনি। আমরা ওই কর্মকর্তার বিচার ও শাস্তি দাবি করছি।  
মামলার বাদী আবদুল আজিজ তালুকদার  জানান, দলিল মূলে ওই জমির ছিলেন আমার বাবা। উত্তরাধিকার সূত্রে  ভবনের মালিকও আমরা। জমির মালিকানা আছে বলেই আইনের আশ্রয় নিয়েছি।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন গুর্খা বলেন, আমরা শামসুল হক ও আলম মিয়ার কাছ থেকে জমি ক্রয় করে ভবন নির্মাণ করেছি। কমপ্লেক্স ভবন লাগোয়া দোকান ঘরটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অর্থায়নে নির্মিত হয়েছে। বাদীপক্ষ একই দাগের ভিন্ন খতিয়ান থেকে জমি কিনে তারাও পাকা ভবন নির্মাণ করে দখলে বিদ্যমান রয়েছে। এ ভবনটি বাদীপক্ষ কৌশলে জবরদখলের পায়তারা করছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও সিভিল কোর্ট কমিশনার আবদুল লতিফ তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করে সমকালকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে  সরেজমিন তদন্ত করা হয়েছে। শিগগিরই প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। 
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ও ইউএনও আবদুল্লাহ আল রনী স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, খোঁজখবর নিয়ে অবশ্যই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযোদ্ধারা রাস্তায় থাকবে — এটা হতে পারে না। প্রয়োজনে ডিসি স্যারকে অবগত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে নিজ ঘর থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্

1

চরকাউয়া ইউনিয়ান যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ব

2

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শার্শায় যৌথ টহল ও মাঠ মহড়া

3

নড়াইল-২ আসনে মনোনয়নের দাবিতে মনিরুল ইসলামে নাগরিক সমাবেশ অনু

4

শিবচরে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

5

গলাচিপায় মহাশ্মশানে দিপাবলী উৎসবকে ঘিরে পুণ্যার্থীদেরে মিলন

6

গাইবান্ধায় আইন উপদেষ্টা: 'গণভোট ও সংসদ নির্বাচনে জনগণের আস্

7

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

8

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

9

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ

10

নাসিরনগরে ফিরছে সরিষা চাষের ঐতিহ্য

11

বসুন্দিয়ার সাদুল্যাপুর প্রাইমারি স্কুলের বার্ষিক ফল প্রকাশ

12

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

13

দিনাজপুরে প্রতারণার ফাঁদে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও ‘সাকসেস

14

দিনাজপুরে কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নির

15

‎শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্

16

কুড়িগ্রাম ৪ আসনের ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে

17

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর

18

লোহাগড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ, ক্

19

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন

20