মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাঁধন ছেঁড়া ধন। মায়েরা নিজেদের শখ-আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে। শুধু সন্তানের সুখের জন্য তাদের মুখের দিকে তাকিয়ে থাকে। সন্তান যখন কখনো একটু কষ্ট না পায়। সেজন্য ২৪ ঘন্টা তাকে বুকে ধরে আগলেয়ে রাখেন। পরিবারের সকল দায়িত্ব থাকে একজন মায়ের উপরে। পরিবারের সকলকে বাবার পরে মা বট গাছের মতো ছায়া দিতে হয়। এ সমস্ত দায়িত্ব একাই মাকে পালন করতে হয়। পরিবারের সকলকে সকাল থেকে রাতে ঘুমানোর আগ অবধি। সকলের রান্নাবান্না, কাপড় চোপড়,ঘর পরিষ্কার, সন্তানকে খাওয়ানো, সন্তানকে স্কুলে পাঠানো ইত্যাদি। এ সমস্ত সম্পূর্ণ দায়িত্ব সব কিছু তাঁকে দেখতে হয়। মা ছাড়া সকল সন্তানের দুনিয়া অচল অন্ধকার। মা যখন সন্তান জন্ম দেয় তখন ১০ মাস ১০ দিন তার গর্ভে ধারণ করে সন্তান লালন পালন করে। একটা সন্তানের জন্য মা তার মুখের দিকে তাকিয়ে সব কষ্ট ভুলে যায়। সন্তান জন্মদানের পর দুনিয়াতে যখন আসে। তখন সন্তানকে ছোট থেকে বড় করতে মায়ের প্রতি অনেক দখল যায়। কেউ সন্তানকে একটু যেন আঁচড় না দেয় সেদিকে খেয়াল রাখেন সব সময়। সন্তান যখন না খেয়ে তখন সন্তানকে খাইয়ে দেন সন্তান যেন ক্ষুধার্ত হয়ে কষ্ট না পায়। তাই পৃথিবীতে প্রতিটা সন্তান জন্য মায়ের অবদান অনেক। তাই সন্তানরা যেন মাকে কষ্ট পেতে না দেয়। মা যখন কষ্ট পায় তখন আল্লাহ আরশ কেঁপে উঠে। তাই তো মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত করেছেন। তাই আজ (১১মে) রবিবার বিশ্ব মা দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। সেজন্য পৃথিবীতে মা নামক নামটি আজীবন বেঁচে থাকুক।
মন্তব্য করুন