জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে অটোরিকশা চোর গ্রেফতার


মোঃ হামিদুর ইসলাম

মানিকগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে চারজন অটোরিকশা চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।


রবিবার (১০ আগস্ট ২০২৫ ইং) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন জয়ারা রোডের মায়ের দোয়া হোটেল‌ এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে এবং একই দিন বিকেলে আশুলিয়ার উত্তর গাজীরচর এলাকায় পৃথক অভিযানে চার অটোরিকশা চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।


গ্রেফতারকৃতরা হলেন— মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিনোদপুর এলাকার মৃত 

আমির উদ্দিনের ছেলে মো ইমরান হোসেন (৩৬), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কামারদা এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে মো. মোস্তফা মিয়া ওরফে মিলন (৩২), রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার রাজবাড়ি এলাকার 

সেকেন্দার মিয়ার ছেলে মো. আব্দুল মজিদ (৪৫), 

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কৈয়ারচালা এলাকার মৃত আ. মালেকের ছেলে মো. ফরহাদ (৪০)।


ডিবি ও মামলা সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার জয়ারা রোডের মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে গ্রেফতার ইমরান হোসেন ও মোস্তফা মিয়া ওরফে মিলন স্বীকার করেন যে, তারা জেলার বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় আব্দুল মজিদ ও ফরহাদের কাছে বিক্রি করতেন। পরে তাদের তথ্যের ভিত্তিতে আশুলিয়ার উত্তর গাজীরচর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মজিদ ও ফরহাদের কাছ থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা, একটি ব্যাটারি চালিত রিকশা, যন্ত্রাংশ, ৩৬ ইঞ্চি কাটার ও একটি গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা।


ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, বিশেষ অভিযান চালিয়ে পেশাদার অটোরিকশা চুরি চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চার দিন পর পটুয়াখালীতে খাল থেকে বস্তাবন্দি বৃদ্ধার

1

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

2

পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তাদের পদোন্নতি ঠেকাতে

3

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

4

নাসিরনগরে বিএনপির প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী জনসভা অন

5

মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিয

6

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

7

নিয়ামতপুর এ নির্বাচনী পরিবেশ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ

8

বাঞ্ছারামপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

9

নরসিংদী-২ আসনে ড. মঈন খানের মনোনয়নপত্র জমা

10

অসুস্থ বিএনপির নেতার খোঁজে সদস্য সচিব অ্যাডঃ আবুল কালাম শাহ

11

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

12

আল-আকসায় ইহুদিদের প্রবেশ ‘নজিরবিহীনভাবে’ বাড়ছে, কিসের ইঙ্গিত

13

ঝিনাইদহে যুবককে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

14

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

15

মঠবাড়িয়ার কৃতি সন্তান ২৬ তম প্রধান বিচারপতি

16

অচেনা লুকে ‘হৃদায়ম’ নায়িকা

17

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

18

আজ মাদারীপুর মুক্ত দিবস

19

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

20