আহমদ সাঈদ
প্রকাশঃ 11-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় দাফনের ৬ দিন পর "মৃত" রহিম জীবিত ফিরে এলেন

চট্টগ্রামের চাক্তাই খাল থেকে উদ্ধার হওয়া হাত-পা বাঁধা মরদেহটিকে নিজের নিখোঁজ ছেলে মনে করে শনাক্ত করেছিলেন ভোলার উবায়দুল্লাহ। যথারীতি মরদেহ নিয়ে দাফনও করেন তিনি। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় ছয় দিন পর—যখন দাফন হওয়া সেই 'মৃত' ব্যক্তি রহিম জীবিত ফিরে আসেন!

চাঞ্চল্যকর এই ঘটনা প্রকাশ্যে আসে বৃহস্পতিবার (৮ মে)। সেদিন হঠাৎ করেই রহিমের মোবাইল নম্বর সচল পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অনুসন্ধানে জানা যায়, তিনি পাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন এবং ইচ্ছাকৃতভাবেই মোবাইল বন্ধ রেখেছিলেন।

পিবিআই কর্মকর্তা জানান, আবদুর রহিম নামের এই নির্মাণশ্রমিক ১ মে সকালে একটি ফোন কল পেয়ে বাসা থেকে বের হন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবার ধারণা করেছিল, তিনি হয়তো অনলাইন জুয়াড়িদের হাতে খুন হয়েছেন। ৩ মে চাক্তাই খালে একটি মরদেহ ভেসে ওঠে, যা চেহারার আংশিক মিল থাকায় রহিমের মরদেহ ভেবে শনাক্ত করেন তার বাবা। পরে ৪ মে ভোলায় মরদেহটি দাফন করা হয়।

তবে মোবাইল ফোন সচল হওয়ার পর রহিমকে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি জানান, দেনার দায়ে পালিয়ে ছিলেন। পুলিশ জানায়, লাশ শনাক্তে পরিবারের সদস্যদের ভুল ছাড়া অন্য কোনো অসৎ উদ্দেশ্যের প্রমাণ মেলেনি। তাই রহিমকে পরিবারের হেফাজতে ফিরিয়ে দেওয়া হয়।

এদিকে, যাকে রহিম ভেবে দাফন করা হয়েছে, সেই অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। কোতোয়ালি থানায় লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. বাহার মিয়া জানান, রহিম ও লাশের চেহারায় মিল থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছিল। এখন অজ্ঞাত লাশের পরিচয় উদঘাটনই প্রধান চ্যালেঞ্জ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা মিল্টনের মনোনয়ন উত্তোলন

1

কুলিয়ারচরে শরিফুল আলমের ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা অনুষ

2

শেষ সময়ে জমজমাট কোনাপাড়া বৃক্ষ মেলা

3

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ইয়াবার বড় চালান আটক, গাড়ি জব্দ

4

মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষা

5

বিলুপ্তির পথে নাসির নগরে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

6

নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ

7

কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা

8

শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ, ড্রাইভার-হেলপ

9

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

10

এপেক্স ক্লাব অফ মাদারীপুরের এজিএম ও হুইলচেয়ার বিতরণ

11

পার্বতীপুরে মসজিদ উন্নয়নে ৮০ বস্তা সিমেন্ট প্রদান

12

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

13

নৌবাহিনীর বিশেষ অভিযানে কয়রায় মাদক কারবার আটক

14

সুখের মোহ

15

চিলমারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

16

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগে দুদকের অভিযান

17

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্

18

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

19

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়ার মনোনয়ন নিয়ে তৃণমূলের ক্ষো

20