জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে ধ*র্ষণ চেষ্টা মামলার বাদীকে জীবন নাশের হু*ম*কি দেয়ায় সংবাদ সম্মেলন

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার প্রত্যন্ত এক গ্রামের তিন সন্তানের জননী এবং ধ*র্ষণ চেষ্টার মামলার বাদীকে জীবন নাশের হু*ম*কি দেয়ায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে নির্যাতিত নারী বলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের পঁচা মাগুরা গ্রামের মো. মোশারফ মোল্যার ছেলে মো. আকাশ মোল্যা (২৬) দীর্ঘদিন ধরে আমাকে উত্যক্ত করছিলো এবং কুপ্রস্তাব দিচ্ছিলো। বিষয়টি এর আগে আকাশ মোল্যার বাবা-মাকে জানালেও কোন সমাধান হয় নাই। 

গত ১০ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে আমাকে আগে থেকে ওঁত পেতে থাকা আকাশ মোল্যা জাপটে ধরে শ্লীলতাহানি ঘটায় ও ধর্ষণের চেষ্টা করে। পরে আমার শোরচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসে। এ ঘটনা জানাজানি করলে আমার তিন সন্তানকে খুন করা হবে বলে হুমকি দিয়ে আকাশ পালিয়ে যায়। 

তিনি আরো বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে আকাশ মোল্যা ও তার বাবা-মা পরদিন সকাল সাড়ে ১০টার দিকে আমার শ্বশুর বাড়ি গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে আমার পরিবারের সদস্যদের জখম করে। পরে আমি ও আমার শ্বাশুড়ি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করি। 

ওই নারী সংবাদ সম্মেলনে আরো বলেন, এ ঘটনায় গত ১৫ এপ্রিল আমি বাদী হয়ে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৪)(খ)/১০ তৎসহ ৫০৬(২) পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা করেছি। পরবর্তীতে গত ১৯ এপ্রিল আমার স্বামী অভিযুক্ত আকাশ মোল্যা, তার বাবা মোশারেফ মোল্যা, মা চম্পা বেগম এবং জনৈক আল আমিন মোল্যার নামোল্লেখ করে বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরি করেছে। 

মামলা ও ডায়েরি করার পর থেকে আসামীরা আমাদের জী*ব*ননাশের হু*ম*কি দিচ্ছেন। গত ২৪ এপ্রিল আসামীরা আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগে মানববন্ধন করেছে। আমরা এ ঘটনায় নিরাপত্তাহীনতাবোধ করছি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে খাদ্য অধিদপ্তর-২০২৩ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক

1

রাজশাহী তানোর উপজেলায় বেগম খালেদা জিয়ার জানাজায় সর্বস্তরের

2

নির্ভার জামাত গনসংযোগে ব্যস্ত

3

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

4

লামায় জাবেদ রেজাকে ধানের শীষের মনোনয়নের দাবিতে লামায় বিএনপি

5

গজারিয়ায় রাতের আঁধারে টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

6

কাহালুর কালাই ঘোনপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

7

তুহিন হত্যার প্রতিবাদে -সন্ত্রাসীদের দ্রুত শাস্তি চেয়ে ঝালকা

8

গজারিয়ায় ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সম্পন্

9

‘হ্যাঁ–না’ ভোটের ব্যানার ঝুলছে না সরকারের সব শিক্ষাপ্রতিষ্ঠা

10

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে সবাইকে আহ্বান: ইউএনও তানি

11

রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

12

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

13

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

14

ঈশৃবরদীতে চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা

15

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

16

প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়া’র পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচার

17

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পরে ১জন নিহত ও বেশ কয়েক

18

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

19

ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি সাধারণ কৃষক

20