আব্দুল মতিন মুন্সি
প্রকাশঃ 28-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

বোয়ালমারীর ধুলপুকুরিয়ায় সরকারী হালটে পাকা স্থাপনা যোগাযোগ বিড়ম্বনায় ২০ পরিবার দিশেহারা

বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের  ধুলপুকুরিয়া গ্রামের ঐতিহ্যবাহী একটি সরকারি হালট দখল করে পাকা ঘর নির্মাণ করছেন স্থানীয় বাসীন্দা আব্দুর রাজ্জাক শেখ।শুধু ঘর তুলেই ক্ষ্যান্ত হননি তিনি হালটের অপরাংশ থেকে মাটি তুলে ওই ঘরের মেঝে ভরাট করছেন রাজ্জাক শেখ।এতে পুরো হালটটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এর অপর প্রান্তে বসবাসকারী প্রায় ২০ টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি  হয়েছে ভুক্তভোগীদের মাঝে। পরিত্রাণ পেতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর দরখাস্ত দিয়েছেন তারা। 
সরেজমিন অনুসন্ধান কালে গ্রামের মোঃ আজিজুর রহমান,হানিফ শেখ,কাউছার শেখ,জিবালু শেখ,সালেহা বেগম জানান,ডাক্তার দিলীপ রায় হোমিওপ্যাথি হাসপাতাল থেকে মৃত মোকাদ্দেস মাস্টারে বাড়ি পর্যন্ত হালটটি লম্বায় প্রায় দেড় শত ফুট এবং চওড়ায় ১২ ফুট। এর শেষ প্রান্তে বসবাসকারী ২০ টি পরিবারের প্রায় শতাধিক মানুষের মূল সড়কে যোগাযোগের একমাত্র মাধ্যম এই হালট। আর-এস,এস-এ ও বি,এস জরিপের মানচিত্রে এই হালটের অস্তিত্ব বিদ্যমান। কিন্তু উক্ত রাজ্জাক শেখ কেবল গায়ের জোরে হালটের মাঝ বরাবর প্রায় তিন শতক জায়গা দখল করে এক অংশে পাকা ঘর নির্মাণ এবং অপরাংশে গর্ত খুঁড়ে মাটি উত্তলন  করছেন। এতে পুরো হালটির অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে উল্লেখিত পরিবারগুলো। তারা এখন এ-বাড়ি ও-বাড়ির উপর দিয়ে মূল সড়কের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। ভুক্তভোগীরা আরো বলেন, এসিল্যান্ড বরাবর দরখাস্ত দেওয়ার পর তিনি প্রতিনিধি পাঠিয়ে কাজ বন্ধ রাখতে বললেও তাতে কর্ণপাত করছেন না প্রভাবশালী রাজ্জাক শেখ। বরং জনবল বৃদ্ধি করে দ্রুত কাজ এগিয়ে নিচ্ছেন। অপরদিকে প্রশাসনে দরখাস্ত দেয়ার কারণে আব্দুর রাজ্জাক ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ ভয়-ভীতি প্রদর্শন ও হুমকি-ধমকি দিয়ে চলেছেন বলে অভিযোগ । জানতে চাইলে অভিযুক্ত রাজ্জাক বলেন, আমার জায়গায় আমি কাজ করছি। মাফ-ঝোকে যদি সরকারী প্রমাণ হয় তবে ক্ষতিপূরণ দিয়ে হালট নির্মাণ করে দেব। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে  উপজেলা সহকারী কমিশনার গোলাম রব্বানী সোহেল মুঠোফোনে বলেন,দরখাস্ত পেয়ে লোক পাঠিয়ে কাজ বন্ধ রাখতে বলেছি। এখন জেলায় মিটিংয়ে আছি। ফিরে সরেজমিন গিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউরা আলিম মাদ্রাসায় অসৎ পন্থা অবলম্বন করে কমিটি গঠন

1

দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জবর দখলের অভিযোগে

2

ভাঙ্গুড়ায় সামাজিক সংগঠন প্রজন্ম ২৪ পক্ষ থেকে প্রতিবন্ধী কে

3

‎চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন শংকর দা

4

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম চোরের তান্ডবে হিন্দু নারীর বা

5

বিএনপি সরকার গঠন করলে আধুনিক সিলেট গড়তে কাজ করবে

6

বাঞ্ছারামপুরে মাওলানা আবু নাছের এর মতবিনিময় সভা

7

যশোরে স্বর্ণের বারসহ আটক-২

8

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

9

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

10

সাপাহারে রাস্তার পাশে এক বছর ধরে পড়ে আছে মানসিক ভারসাম্যহী অ

11

ময়মনসিংহ-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক

12

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

13

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে ৮ বোতল ESkufসহ এক মাদক ব্যবসায়ী

14

কেশবপুরে টেন্ডার ছাড়াই ভূমি অফিসের গাছ কর্তন

15

পাটাগ্রামে মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের

16

ছাত্র যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত চিরিরবন্দর কনভেনশন অ্যান্ড কম

17

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

18

আল-আকসায় ইহুদিদের প্রবেশ ‘নজিরবিহীনভাবে’ বাড়ছে, কিসের ইঙ্গিত

19

কালিয়াকৈরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

20