আবদুর রউফ আশরাফ
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বানিয়াচংয়ে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

বানিয়াচংয়ে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) বিকাল ৩ ঘটিকার সময় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অবহিতকরণ সেমিনারে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। বানিয়াচং উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট বিভাগীয় সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেন, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান, বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জালার উদ্দিন, বানিয়াচং উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল প্রমুখ। এছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, যুবউন্নয়ন অফিসার মোঃ রেজাউল উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুসরাত ফেরদোসী, পল্লীসঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক ও এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সেমিনারে সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে হলে তাদের মৌলিক চাহিদা, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে হবে। সরকার এই বিষয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তবে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে।
মূল প্রবন্ধ উপস্থাপনকারী সিলেট বিভাগীয় সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেন বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিতে হবে। তিনি তার উপস্থাপনায় প্রান্তিক জনগোষ্ঠীর চ্যালেঞ্জ, সমস্যাবলি এবং সমাধানমূলক দিকগুলো তুলে ধরেন।
সেমিনারের শেষ পর্বে অংশগ্রহণকারীদের মাঝে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয় এবং নানা গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

1

দিনাজপুর সেক্টর ও ৪২ বিজিবি কর্তৃক বিরল সীমান্ত এলাকায় শীতবস

2

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

3

কিশোরগঞ্জে শৈত্যপ্রবাহে কাহিল জনজীবন

4

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

5

নোয়াখালী জেলা বিএনপি'র সতর্কতা নোটিশ জারি

6

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

7

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

8

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে মাখন সভাপতি পলাশ সাধারণ সম্পা

9

মোহাম্মদপুরে বাসায় মা–মেয়ের মৃতদেহ, তদন্তে পুলিশ

10

নাসির নগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

11

জামায়াতে ইসলামী কর্তৃক '২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস 'উ

12

বেগমগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

13

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

14

২০২৬ সালে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর সম্ভাবনা

15

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচন

16

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

17

বাঘার পদ্মার চরে এক রাতে চার বাড়িতে ডাকাতি মামলায় একজন আটক

18

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’

19

মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিলেন মা

20