Mst: Meherun Nesa
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

 

মাহমুদুল হাসান

বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তি মোঃ নাসির উদ্দিন (৫২), তিনি পশ্চিম ইলুহার গ্রামের মৃত মোঃ আকবর আলীর ছেলে। আটক নাসির উদ্দিন ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে পরিচিত।

স্থানীয় ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল জনতা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নাসির উদ্দিনকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বানারীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, আটক নাসির উদ্দিন বরিশালের বিজ্ঞ সিজিএম কোর্টে দায়েরকৃত একটি মাদক মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। সাজা পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন বলে জানা গেছে।

সেনাবাহিনী জানায়, বানারীপাড়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বানারীপাড়ায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের পর এলাকায় অপরাধ প্রবণতা কমেছে। বিশেষ করে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে বানারীপাড়া থানা পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩

1

নীলফামারীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা ট্যাপেন্টাডেলসহ দুই

2

আনোয়ারায় শরীফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর গুলির প্রতিবাদে

3

সরাইলে দুই পক্ষে 'র সংঘর্ষে আহত ৪০ বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট

4

এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব

5

বগুড়াবাসীর আশার আলো নিয়ে আসছেন নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহ

6

নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ

7

সীমান্তে চোরাকারবারিরা রুট পরিবর্তন করেও অবশেষে ৫৯ বিজিবির

8

চাঁপাইনবাবগঞ্জে চেম্বারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদ

9

বাগেরহাটে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে শেখ ফরিদুল ইসলাম

10

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপ

11

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

12

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

13

সাংবাদিক শাওন ও মনিরর উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

14

শৈলকুপায় অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবী

15

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ১ নেতার দল থেকে পদত্যাগ

16

পোরশার বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগে জনতার এমপি

17

কৌশলের নামে গুপ্ত-সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

18

সিলেটে মধ্যরাতে গ্যারেজে অগ্নিকাণ্ড ১২টি গাড়ি পুড়ে ছাই

19

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পা

20