মোঃ সোলায়মান হোসেন
প্রকাশঃ 20-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বাগধুনাইলে কৃষক নজরুল ইসলাম (৫০) দেশিও অস্ত্রের আঘাতে নিহত

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় রুপবাটি  ইউনিয়নের  বাগধুনাইল গ্রামের নজরুল ইসলাম (৫০) দেশিও অস্ত্রের আঘাতে নিহত হয়। জানা যায়, গতকাল ১৯/০৫/২০২৫ ইং সোমবার বাগধুনাইল গ্রামের মিজানুর রহমান নামের এক কৃষক  কুলিরচরের কাছাকাছি তার জমিতে সেচ দিতে গেলে কুলিয়ারচর গ্রামের কিছু লোক তাকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাগধুনাইল গ্রামের লোকজন প্রতিবাদ করলে কুলিয়ারচর গ্রামের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে আজ ২০/০৫/২০২৫ ইং নজরুল ইসলাম (৫০) তার বর্গা জমিতে গেলে তাকেও দেশিও অস্ত্রসস্ত্র দিয়ে আঘাত করলে তিনি নিহত হন। আহত প্রায় ১৫-২০ জন। আহতদের  মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। আহতরা বিভিন্ন প্রায়ভেট হাসপাতাল, শাহজাদপুর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। বাগধুনাইল গ্রামবাসির কাছ থেকে জানা যায়, রেজাউল মেম্বার (৪৫) এর নেতৃত্বে  হামলায় অংশগ্রহণ করে তারা মেম্বার, তারা মেম্বারের ছেলে তানভির, আজমসহ তার দলবল। নিহত নজরুল ইসলাম (৫০) গ্রামের সহজ সরল প্রকৃতির গরীব মানুষ বলে বাগধুনাইলের লোকজনের মুখে শোনা যায়। শাহজাদপুর থানা খবর পেলে  নিহত নজরুল ইসলামের লাশ ময়নাতদন্তের উদ্দেশ্যে থানায় নিয়ে যায়। 
আশেপাশের গ্রামসহ পুরো এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। লুটপাটের ঘটনায় আতংকে সাধারণ মানুষ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

1

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

2

আশাশুনির বড়দলে মাদকদ্রব্য বহনকালে আদালতের মাধ্যমে জেল ও জর

3

শিবগঞ্জের মোকামতলায় ৪২ বোতল ইস্কাফসহ বাসযাত্রীকে গ্রেফতার কর

4

দাওইল গ্রামের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

5

নিয়ামতপুরে ৩১ দফার লিফলেট বিতরণ

6

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

7

লোহাগড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

8

মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষা

9

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

10

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের, সড়ক অবরোধ করে বিক্ষোভ

11

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্

12

হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্

13

চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান শহিদুল ছাদ থেকে পড়ে নিহত হ

14

বান্দরবানের লামায় যৌথ বাহিনীর ওপর হামলা

15

মাদারীপুরে আড়িয়াল খাঁ ব্রিজ এর উপর ভয়াবহ দূর্ঘটনায় নিহত ৩

16

গোমস্তাপুর সীমান্তে পাঁচ জনকে পুশইনের সময় বিজিবির হাতে আটক

17

দশমিনাকে পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিলেন- হাসান মামুন

18

টাংগাইলের নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ম

19

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

20