জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে মাদকসহ চায়ের দোকানদার পিতাপুত্র আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ মে শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে অভিযান চালিয়ে মাদকসহ পিতাপুত্রকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। 

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে জাহাঙ্গীর আলমের চায়ের দোকানে অভিযান চালিয়ে ভারত থেকে আমদানীকৃত নিষিদ্ধ সাত বোতল মাদক ইস্কাফ উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির অপরাধে দোকানদার জাহাঙ্গীর আলম (৫২) এবং তার ছেলে জাহিদ হাসান (১৯) কে আটক করে পুলিশ। 

আটককৃত জাহাঙ্গীর আলম ওই ইউনিয়নের কুরুষা ফেরুসা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। আটককৃতরা চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, আটককৃত পিতাপুত্রের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইল্যার মেলা থেকে ফেরার পথে প্রাণ গেলো দু’জনের

1

চৌদ্দগ্রাম নজমীয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই

2

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

3

ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের বিশাল জনসভা অনুষ্ঠিত

4

ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ তিনজন আটক

5

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

6

শিবগঞ্জের ধাইনগরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

7

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের

8

মাদারীপুরে আড়িয়াল খাঁ ব্রিজ এর উপর ভয়াবহ দূর্ঘটনায় নিহত ৩

9

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

10

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

11

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

12

পুলিশের Backbone: এসআইদের অঘোষিত ত্যাগ

13

কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

14

গাজীপুরে তুহিন হত্যা,চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ক্ষোভ, দৃষ্

15

রাশিয়ায় চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ

16

রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোক

17

আদমদীঘিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক উন্মুক্ত আ

18

নিয়ামতপুর এ নির্বাচনী পরিবেশ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ

19

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে মহিলা দলের এই সম্মেলন অন

20