আহমদ সাঈদ
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ফটিকছড়িতে সাত তলা ভবন হেলে পড়েছে, ঝুঁকিতে ২১ পরিবার

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা সদরে একটি সাততলা ভবন পার্শ্ববর্তী ভবনের দিকে প্রায় ১৮-২০ ইঞ্চি হেলে পড়েছে। ভবনটিতে বর্তমানে ২১টি পরিবার বসবাস করছে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করেছে।
জানা গেছে, মালিক মো. আবদুল খালেক ছয়তলার অনুমোদন নিয়ে ২০১৯ সালে সাততলা ভবন নির্মাণ করেন। নির্মাণের শুরু থেকেই ভবনটি কিছুটা হেলে পড়েছিল। স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
বর্তমানে ভবনের মালিক প্রবাসে আছেন এবং তত্ত্বাবধায়ক সঠিক তথ্য দিতে অনাগ্রহ প্রকাশ করেন। পৌরসভার প্রকৌশলী জানান, ভবনটির একটি তলা অনুমোদনবহির্ভূত। চুয়েটের একজন প্রকৌশলী ভবন হেলে পড়াকে নির্মাণ ত্রুটি হিসেবে উল্লেখ করেছেন।
ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন বলছে, বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যেন বড় দুর্ঘটনা এড়ানো যায়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারের শেরপুর শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল

1

যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

2

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান

3

বাঞ্ছারামপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর পুনঃ কমিটি গঠন ও শপথ

4

বারহাট্টায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

5

খালিদ মাহমুদের ২৩ একর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদে

6

বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দি

7

হিলিতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

8

বামনায় মিথ্যা ভীত্তিহীন সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম

9

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

10

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

11

শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের জমি দখল, নিষিদ্ধ ইউক্যালিপটা

12

জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া

13

প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

14

‎নওগাঁর নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খা

15

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে অভিযান

16

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক

17

সদরপুরে বাংলাদেশ সমন্বিত উন্নয়ন ফোরামের শুভ উদ্বোধন ও মিলাদ

18

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্

19

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

20