জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পাবনা-৪ আসনে সাবেক এমপি সিরাজ সরদারের প্রার্থিতা প্রত্যাহার

 মোঃ আব্দুল কুদ্দুস 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম সরদার। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদীর বাঘইলে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় সিরাজুল ইসলাম সরদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে দলীয় ঐক্য ও শৃঙ্খলার স্বার্থে শেষ পর্যন্ত তিনি নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম সরদার বলেন, “একসময় যখন ধানের শীষের প্রার্থী হওয়ার জন্য কেউ আগ্রহী ছিলেন না, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে আমি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। এবারও দলের তরুণ নেতাকর্মীদের মাঝে শৃঙ্খলা ও আদর্শের দৃষ্টান্ত স্থাপন করতেই আমি সরে দাঁড়াচ্ছি।” দলীয় সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম সরদার প্রার্থিতা প্রত্যাহার করলেও পাবনা-৪ আসনে বিএনপির আরেক বিদ্রোহী প্রার্থী এখনো নির্বাচনী মাঠে রয়েছেন। তিনি হলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আহসান হাবিব, জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আবদুর রশিদ সরদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির দুলাল সরদার, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুস সোবাহান, বিএনপি নেতা রুহুল আমিন বাবলু ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান।



 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করল পিবিআ

1

মাগুরা জেলা মহম্মদপুর উপজেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

2

বিএনপি’র আস্থার কেন্দ্রে আসহাব উদ্দিন চৌধুরী

3

পুলিশই জনতা, জনতাই পুলিশ

4

কালাই সরকারি মহিলা কলেজে জেলা রোভার মুটে সাফল্য

5

নাসির নগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী হ

6

ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি

7

ভেড়ামারায় ‘বেশী দামে’ সার বিক্রি করায় ২ জন সার ডিলারকে জরিম

8

রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

9

জামালপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

10

বিজয় দিবস উদযাপন

11

নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলেরউদ্যোগে নির্বাচনী প্রচারণা

12

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

13

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

14

খালেদা জিয়ার সুস্থতায় বিএনপির নেতা হারুন দোয়ার আয়োজন করেন

15

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’

16

যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী

17

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

18

রাতে সংবাদ সম্মেলন, জামায়াত জোটের ‘চূড়ান্ত’ আসন সমঝোতার ঘোষণ

19

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

20