জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

মো.মেহেদী হাসান 
 
পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দলের সভাপতি কৃষি বিদ হাসান জাফির তুহিন এর সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে, পরে যা জনসভায় পরিনত হয়। 

আজ ২৫জানুয়ারি'২৬ রবিবার দুপুর ৪ টা ৩০ মিনিটে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ  ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে এই জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এদিন জনসভার আগে কৃষি বিদ হাসান জাফির তুহিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাতবাড়িয়া খেলার মাঠে  একটি বর্ণাঢ্য শোভাযাত্রাসহ তিনি জনসভাস্থলে উপস্থিত হন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানমরিচ ইউনিয়নের  বিএনপির সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন।


  এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী কৃষি বিদ হাসান জাফির তুহিন। তিনি বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে পাবনা-৩ আসনের জনগণ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা প্রতিহিংসা নয়, বরং শান্তি ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য জবাব দেবে।

, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে অবশ্যই সকলকে ঐক্যবধ্য বিএনপি হতে হবে। আজ আমরা অধিকার আদায়ে রাজপথে নেমেছি। কোনো ভয়ভীতি দেখিয়ে বা ষড়যন্ত্র করে ধর্মের নামে প্রতারণা করে ধানের শীষের গণজোয়ার আটকানো যাবে না। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান, আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, সাবেক আহ্বায়ক রাজিউল হাসান বাবু ও সাবেক সাংগঠনিক আব্দুল মতিন রাজু ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্য প্রদান করেন।

জনসভায় খানমরিচ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনী আচরণবিধি মেনে সুশৃঙ্খলভাবে প্রচার কাজ চালানোর জন্য কর্মীদের কড়া নির্দেশনা প্রদান করেন। সভা শেষে একটি বিশাল মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে

1

বেগমগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

2

‎নওগাঁর নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খা

3

দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ।

4

মহেশখালীর কুতুবজোমে মা ও ছেলের মরদেহ উদ্ধার

5

থার্টি ফার্স্ট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের ৭ নির্দেশনা

6

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

7

সমলিঙ্গের বিয়ের দাবিতে দুই কিশোরীর অনশন: জামালপুরে তোলপাড়

8

বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিট

9

গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক কায়েস ভাইয়ের জন্মদিন উপলক্

10

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

11

সাইফুর-ইলিয়াসের অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করার অঙ্গীকার এমএ

12

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি মোঃ আব্দুল্লাহেল বাকী বিসিএস

13

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্

14

ভাঙ্গুড়ায় চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে আটক সহোদর

15

গজারিয়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে বিএনপির উদ্যোগে পাহারাদারদের

16

দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা

17

ঝালকাঠির দুই উপজেলায় নতুন ইউএনও

18

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

19

টাঙ্গাইল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকের উত্থানে, ভোটের সমী

20