মো: ইমরান হোসেন
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পাবনায় বালু উত্তলন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬, নিখোঁজ ১

পাবনার ঈশ্বরদীতে বালুমল উত্তলন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ছয়জন। একজন নিখোঁজ, আহতদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার পদ্মা নদীর সাঁড়া ঘাটের চরের বালুমহালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন।

আহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার রুপপুর গ্রামের রেজাউল হক লালু, তালতলা এলাকার সানাউল্লাহ প্রামাণিক, রুপপুর তিন বটতলা এলাকার চপল হোসেন কালু, কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার মৃত জামবার আলীর ছেলে সেলিম আহমেদ, একই এলাকার মৃত শুকুর আলীর ছেলে সৈকত ইসলাম, গোলাপনগর গ্রামের রিপন হোসেন। এদের মধ্যে সেলিম ও সৈকতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, পদ্মা নদীর ঈশ্বরদী উপজেলার সাঁড়া অংশের বালুমহালের ইজারাদার সুলতান আলী বিশ্বাস টনি। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক। অন্যদিকে নাটোরের লালপুর চরের বালুমহালের ইজারা পান মোল্লা ট্রেডার্সের সত্ত্বাধিকারী শহিদুল ইসলাম। এরমধ্যে বৃহস্পতিবার সকালে বালু উত্তোলনকে ঘিরে সংঘর্ষে জড়ায় এই দুই পক্ষ। এসময় গোলাগুলির ঘটনা ঘটে।

বালুমহালের সাঁড়া অংশের ইজারাদার যুবদল নেতা আলী বিশ্বাস টনি বলেন, সকালে বালু উত্তোলনের জন্য আমাদের লোক নৌকা নিয়ে বালুমহালে যায়। এসময় তিনটি নৌকায় করে এসে সন্ত্রাসীরা আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। তখন ছয়জন গুলিবিদ্ধ হন, আর বেশ কয়েকজন আহত হন।

সংঘর্ষের বিষয়ে জানতে মোবাইলে লালপুর চরের বালুমহালের ইজারাদার শহিদুল ইসলামের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নাই।

ঈশ্বরদী লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন বলেন, ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় য

1

এবার সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে নেমেছে অধ্যক্ষ হেলালী

2

জুইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আজিজ আহমদের বাড়ির সিসি ঢালাই উ

3

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

4

পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করলেন পুল

5

ঝিনাইদহে যুবককে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

6

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

7

ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের তিন ভাইকে সিআইপি সম্মাননা

8

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

9

১১ নং শিকারপুর ইউনিয়নের বিল আন্দার কোটা গ্রামের কাঁচা রাস্ত

10

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট শাওমি

11

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগ

12

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

13

সিরাজগঞ্জের রায়গঞ্জে রোপা আমন কেটেই সরিষা চাষে ব্যস্ত চাষি

14

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

15

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

16

আলুর দাম না হওয়ায় কৃষকের মাথায় হাত! হিমাগারের পচন ঠেকাতে শে

17

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠি

18

মুন্সীগঞ্জে ‘ট্যালেন্টপুলে’ জেলায় প্রথম সপ্তর্ষি মন্ডল

19

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

20